ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ঘোষিত এ দলে ইনজুরির কারণে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা হয়নি গ্লেন ম্যাক্সওয়েলের। অপরদিকে ওয়ানডে দলে জায়গা হারিয়েছে অভিজ্ঞ ব্যাটার মারনাস লাবুশেন।চলতি মাসে ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আগামী ১৯ অক্টোবর ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে থেকে শুরু হবে এ সিরিজ। ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে সিএ। দুই দলকেই নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।  অস্ট্রেলিয়ার ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন মারনাস লাবুশেনে। সম্প্রতি ব্যাট হাতে বাজে সময় পার করায় এ তাকে নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে সিএ। তার জায়গায় দলে ডাক পেয়েছেন ম্যাট রেনশো। অস্ট্রেলিয়ার হয়ে ১৪টি টেস্ট খেলা এই ব্যাটসম্যান এখন অপেক্ষায় ওয়ানডেতে অভিষেক হওয়ার।গত কয়েক মৌসুম ধরে লিস্ট ‘এ’ ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সে নির্বাচকদের নজর কাড়েন রেনশো। অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ডারউইনে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। ওয়ানডে ক্রিকেটে তিনি মূলত তিন বা চার নম্বরে ব্যাট করেন এবং ২০২১ সালের পর থেকে গড় ৪৮.৬৮।অন্যদিকে, কবজির চোট কাটিয়ে না ওঠায় টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না গ্লেন ম্যাক্সওয়েল। আর ওয়ানডে দলে জায়গা পেলেও টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা হয়নি অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনের।অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াডমিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডরশুইস, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মিচেল ওয়েন, ম্যাথু রেনশো, ম্যাথু শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড  মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, বেন ডরশুইস, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুহনেম্যান, মিচেল ওয়েন, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে’
‘যুদ্ধের কারণে দেশের অর্থনীতিতে চাপ বাড়ছে’

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অব্যাহত থাকলে বাংলাদেশের অর্থনীতির ওপর চাপ বাড়বে। এটা কঠিন সময়, আমাদের স্বীকারই করতে হবে। একে তো অর্থনীতির ভঙ্গুর Read more

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা
এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে নতুন নির্দেশনা

এমপিওভুক্ত স্কুল ও কলেজ শিক্ষকদের বদলি সফটওয়্যারে তথ্য ইনপুট করার লিংক ও ইউজার আইডি নম্বর প্রকাশ করা হয়েছে। MPO Code_EIIN, Read more

সেনাবাহিনীতে ১৫৫ অফিসারের ক্যাডেট কমিশন লাভ
সেনাবাহিনীতে ১৫৫ অফিসারের ক্যাডেট কমিশন লাভ

বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষ্যে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ মে) চট্টগ্রামের Read more

যশোরে রসায়নে ফেল করা ৪৮ শিক্ষার্থী পাশ
যশোরে রসায়নে ফেল করা ৪৮ শিক্ষার্থী পাশ

যশোরের পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়ে ৩২৯ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৮ শিক্ষার্থী রসায়ন বিষয়ে ফেল করেছিল। এতে তারা Read more

শিবচরে পুকুরে ডুবে শিশুর করুণ মৃত্যু
শিবচরে পুকুরে ডুবে শিশুর করুণ মৃত্যু

মাদারীপুরের শিবচরে পুকুরে পড়ে আনাছ (২) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।রবিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাজী মোল্লা Read more

হজ নিয়ে ৬ নির্দেশনা দিল সৌদি সরকার
হজ নিয়ে ৬ নির্দেশনা দিল সৌদি সরকার

আগামী বছরের হজ সুষ্ঠুভাবে পালনে ৬টি নির্দেশনা দিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। বুধবার (১৫ অক্টোবর) এ নির্দেশনাগুলোর কথা জানিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন