রাজশাহীর বাঘা উপজেলায় কনের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়ায় প্রেমিকের কাছে চিঠি লিখে আত্মহত্যা করেছেন এক নববধু। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে কুষ্টিয়া সদর থানার বটতলী ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের বেল্লাল হোসেনের মেয়ের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেন বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের দাদপুর গ্রামের শান্ত শেখের ছেলে রতন আলী শেখের সঙ্গে।বিয়ের দুই দিন পর নববধু তার বাবার বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি জানান, আর শ্বশুরবাড়ি ফিরে যাবেন না। কিন্তু পরিবারের চাপে পরে আবারও তাকে স্বামীর বাড়িতে পাঠানো হয়।এরপর সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় নববধু হিরা খাতুন (২০) নিজ কক্ষে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। আত্মহত্যার আগে তিনি তার প্রেমিকের উদ্দেশে একটি চিঠি লিখে যান।চিঠিতে হিরা খাতুন লেখেন, ‘আমি চলে যাচ্ছি না ফেরার দেশে। আপনারা সবাই ভালো থাকবেন। আমি চেয়েছিলাম আমার প্রেমিক, আমার স্বপ্নের পুরুষের সঙ্গে বিয়ে করে সুখী হতে। কিন্তু সেটা আর হলো না। আমার শেষ ইচ্ছা, আমাকে যেন আমার প্রেমিকের বাড়ির সামনের গোরস্থানে দাফন করা হয়।’ঘটনার খবর পেয়ে বাঘা থানা পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাছের সাথে এ কেমন শুত্রুতা! মেরে ফেলা হয়েছে ৮৪ হাজার পোনা
মাছের সাথে এ কেমন শুত্রুতা! মেরে ফেলা হয়েছে ৮৪ হাজার পোনা

মানুষের সাথে মানুষের অনেক রকমের সাথে শুত্রুতা থাকে। তাই বলে মাছের সাথে?  এ কেমন শুত্রুতা? ভোলার বোরহানউদ্দিনে এক মাছ চাষির Read more

একাদশে ভর্তি : এখনো কলেজ পাননি জিপিএ ৫ পাওয়া ২৯৫ শিক্ষার্থী
একাদশে ভর্তি : এখনো কলেজ পাননি জিপিএ ৫ পাওয়া ২৯৫ শিক্ষার্থী

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে তৃতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শেষ ধাপে একাদশে ভর্তির জন্য মনোনীত হননি ৫ হাজার Read more

মোংলায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
মোংলায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোংলায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম Read more

বিশ্ব মিডিয়ায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর
বিশ্ব মিডিয়ায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং Read more

পঞ্চম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৭৩ জন, বাতিল ১৭
পঞ্চম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৭৩ জন, বাতিল ১৭

আগামী জাতীয় নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আজ পঞ্চম দিনে আরও ৭৩টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন Read more

দিন দিন কমছে বেনাপোলে রেলপথে আমদানি
দিন দিন কমছে বেনাপোলে রেলপথে আমদানি

দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে রেলপথে পূর্বের বছরের চাইতে ২০২৪-২৫ অর্থবছরে আমদানি কমেছে ২৯ হাজার মেট্রিক টন। ৫ আগস্টের পর বাণিজ্যে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন