রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।মঙ্গলবার (৭ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দিনের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। এসময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। গতকাল (সোমবার) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সামান্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।অন্যদিকে, সোমবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইবিতে বি ইউনিটের পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৬ শতাংশ
ইবিতে বি ইউনিটের পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯৬ শতাংশ

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে (২০২৪-২৫) শিক্ষাবর্ষের বি ইউনিটভুক্ত মানবিক অনুষদের গুচ্ছের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এতে মোট ৬৯২৪ জন শিক্ষার্থীর Read more

এবার মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক
এবার মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ঐকমত্য কমিশনের বৈঠক

ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজের Read more

ইউক্রেনে রাশিয়ার বোমা হামলা, নিহত ৫
ইউক্রেনে রাশিয়ার বোমা হামলা, নিহত ৫

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার বোমা হামলায় ৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৪ জন। অন্যদিকে, সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে Read more

‘জীবন দিবো, তবু রামপাল-মোংলা আলাদা হতে দিবো না’
‘জীবন দিবো, তবু রামপাল-মোংলা আলাদা হতে দিবো না’

আসন কমানোর যে প্রস্তাব নির্বাচন কমিশন করেছেন, তা যদি বাতিল না করে, তাহলে আমরা মোংলা বন্দরকে অচল করে দিবো। মোংলার Read more

জম্মু-কাশ্মীরে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৪৬, উদ্ধার কাজে সেনাবাহিনী
জম্মু-কাশ্মীরে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৪৬, উদ্ধার কাজে সেনাবাহিনী

ভারতের জম্মু-কাশ্মীরের চাশোতিতে বন্যা ও ভূমিধসে সেন্ট্রারাল ইন্ডাস্ট্রি সিকিউরিটি ফোর্সের দুই সদস্যসহ অন্তত ৪৬ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন