রাজধানীর ধানমন্ডিতে প্রায় ৮০০ কর্মী-স্বেচ্ছাসেবীর সমন্বয়ে মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।শুক্রবার (২৫ এপ্রিল) ধানমন্ডি আবাসিক এলাকায় মশক নিধন ও  বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী এ অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান মিয়ার উপস্থিতিতে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং ধানমন্ডি সোসাইটি এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন। এ পরিচ্ছন্নতা অভিযানে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ৪৫০ জন পরিচ্ছন্নতা কর্মী, স্বাস্থ্য বিভাগের ৫০ জন মশককর্মী, রেডক্রিসেন্ট সোসাইটির ১০০ জন স্বেচ্ছাসেবক, বিডি ক্লিনের ৫০ জন এবং ধানমন্ডি সোসাইটির ৫০ জন স্বেচ্ছাসেবক  অংশগ্রহণ করেন। ধানমন্ডি আবাসিক এলাকাকে ৭টি জোনে ভাগ করে মূল রাস্তা, লেক, পার্ক, মসজিদ, ঈদগাহ সংলগ্ন এলাকা পরিষ্কার ও মশার ঔষধ প্রয়োগ করা হয়।পরিচ্ছন্নতা প্রোগ্রাম চলাকালীন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী জানান, ঢাকাকে সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও বিভিন্ন এলাকাভিত্তিক সোসাইটিগুলো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ইতোমধ্যে রাজউক, গণপূর্ত, বিআরটিএ, পুলিশসহ অন্যান্য সংস্থার অংশগ্রহণে সরকার একটি সুপরিকল্পিত ও সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে। এছাড়া পয়োনিষ্কাশনের জন্যেও মাস্টারপ্ল্যান প্রণয়ন হচ্ছে।পাশাপাশি তিনি নিজের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে নাগরিক দায়িত্ব পালনের জন্য নগরবাসীকে আহ্বান জানান।ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া জানান, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ রোধে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রতিটি অঞ্চলে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হবে। ধানমন্ডি থেকে এ অভিযান শুরু হয়েছে।প্রশাসক আরও বলেন, ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত ঢাকা শহরকে নিয়ে ৩টি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হয়েছে। ১৯১৭ সালে স্যার প্যাট্রিক গেডিস যে মাস্টারপ্ল্যান করেছিলেন সেখানে বলা হয়েছিল ঢাকা হবে একটি বাগানের শহর। কিন্তু দুঃখের বিষয় বেসরকারি হাউজিং শুরু হওয়ার পরে ঢাকা থেকে সবুজ ও জলাশয় হারিয়ে যেতে থাকলো। আমরা ঢাকার সবুজ ফিরিয়ে আনতে এ বছর বর্ষার শুরুতেই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করব।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় গাছ থেকে পড়ে প্রাণ গেল কৃষকের
চুয়াডাঙ্গায় গাছ থেকে পড়ে প্রাণ গেল কৃষকের

চুয়াডাঙ্গায় ছাগলের খাওয়ানোর জন্য পাতা পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে প্রভাত পিয়াদা (৪৮) নামে কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (০৫ জুলাই) সকালে Read more

ফরিদপুরে স্ত্রী হত্যার ১১ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
ফরিদপুরে স্ত্রী হত্যার ১১ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী দিলরুবা বেগমকে (২০) শ্বাসরোধে হত্যার মামলায় স্বামী ইমরান ফকির (৩৩)কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই Read more

টাঙ্গাইলে “ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ” ভর্তি পরীক্ষা
টাঙ্গাইলে “ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ” ভর্তি পরীক্ষা

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সারাদেশের ন্যায় একযোগে টাঙ্গাইলেও "ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ" ৪র্থ ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) টাঙ্গাইল Read more

কোনও দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব সরকারের নয়: রিজভী
কোনও দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব সরকারের নয়: রিজভী

অন্তর্বর্তী সরকারের বৈশিষ্ট্য নিরপেক্ষ হতে হবে। কোনও দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয়। এমনটা হলে জনগণ তা মেনে নেবে Read more

মোহাম্মদপুর থানার ৩ কর্মকর্তা প্রত্যাহার নিয়ে যা জানালো পুলিশ
মোহাম্মদপুর থানার ৩ কর্মকর্তা প্রত্যাহার নিয়ে যা জানালো পুলিশ

দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের ৩ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে Read more

নারায়ণগঞ্জে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
নারায়ণগঞ্জে ৭ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ মামুন মিয়া (৩০) নামে এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন