সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সৎ মায়ের নির্যাতন সহ্য করতে না পেরে সাইফুল ইসলাম (২৫) নামের এক যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার উল্লাপাড়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সাইফুল ইসলাম উপজেলার কয়রা ইউনিয়নের চড়ইমড়ী গ্রামের আবু জাফরের ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় উল্লাপাড়া রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনের নিচে হঠাৎ ঝাঁপ দেন সাইফুল। এতে তিনি ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।নিহতের বড় ভাই শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার ভাইয়ের মৃত্যুর জন্য আমাদের সৎ মা দায়ী। তিনি নিয়মিত গালাগালি ও মানসিক নির্যাতন করতেন। এসব সহ্য করতে না পেরে আমার ভাই এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।এ বিষয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সদস্য আশরাফুল ইসলাম জানান, ট্রেনে কাটা পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের দেহ দ্বিখণ্ডিত অবস্থায় পাওয়া যায়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুই নম্বর নেতার কাছে দেশ এক নম্বর হতে পারে না: ফয়জুল করীম
দুই নম্বর নেতার কাছে দেশ এক নম্বর হতে পারে না: ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, 'দুই নম্বর নেতার কাছে দেশ কখনো এক নম্বর Read more

টাঙ্গাইলে বাংলা নববর্ষ উদযাপন
টাঙ্গাইলে বাংলা নববর্ষ উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে টাঙ্গাইলে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন Read more

প্রযোজক হিসেবে ফিরছেন ফারিণ
প্রযোজক হিসেবে ফিরছেন ফারিণ

অভিনয়ে যেমন সাফল্য পেয়েছেন, তেমনি গানেও বাজিমাত করেছেন। ছোটপর্দা, বড়পর্দা ও ওটিটি—সব মাধ্যমেই জনপ্রিয় অভিনেত্রী ফারিণের মুগ্ধতা ছড়িয়েছে। ‘ফাতিমা’ সিনেমার Read more

ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ধামইরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে ২৮২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তরিকুল ইসলাম (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব।শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে Read more

তৃতীয় দিনে লঙ্কানদের আধিপত্য, ঘুরে দাঁড়ানোর চেষ্টা টাইগারদের
তৃতীয় দিনে লঙ্কানদের আধিপত্য, ঘুরে দাঁড়ানোর চেষ্টা টাইগারদের

গল টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশি বোলারদের নাকানি-চোবানি খাওয়াচ্ছিলেন শ্রীলঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা। পরিস্থিতি এমন ছিল যে, ব্যক্তিগত ২’শর পথে হাঁটছিলেন Read more

শরণার্থী বোঝা সবচেয়ে বেশি বহন করছে উন্নয়নশীল দেশগুলো: গুতেরেস
শরণার্থী বোঝা সবচেয়ে বেশি বহন করছে উন্নয়নশীল দেশগুলো: গুতেরেস

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘উন্নয়নশীল দেশগুলোকেই অধিকাংশ সময় শরণার্থীদের বোঝা বহন করতে হচ্ছে। এটি মোটেও উচিত নয় এবং বিষয়টি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন