বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পিরোজপুর জেলা বিএনপির প্রবীণ নেতা মোতালেব আকনের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পিরোজপুর জেলা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবীণ নেতা মোতালেব আকন তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা করার ইচ্ছা প্রকাশ করে আসছিলেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত এক বিশেষ প্রতিবেদনে তার এই দীর্ঘদিনের ইচ্ছার কথা উঠে আসলে বিষয়টি তারেক রহমানের নজরে আসে।তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে তারেক রহমান ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন মোতালেব আকনের সঙ্গে যোগাযোগ করার জন্য এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে। এরপরই শুরু হয় ভার্চুয়াল সাক্ষাতের প্রস্তুতি।সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রবীণ এ নেতা মোতালেব আকনের সঙ্গে যুক্ত হন তারেক রহমান। উষ্ণ শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শুরু হয় আবেগঘন এ সাক্ষাৎ।সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এবং ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান উপদেষ্টা অ্যাড রুহুল কবির রিজভী।  আমারা বিএনপি পরিবার এর আহবায়ক আতিকুর রহমান রুমন,  দৈনিক কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাঈদ খান সহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এ সময় এ্যাড রুহুল কবির রিজভী পিরোজপুরে উপস্থিত থেকে মোতালেব আকনের হাতে তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, “এই উদ্যোগ কেবল একজন প্রবীণ নেতার স্বপ্নপূরণ নয়, বরং বিএনপি’র তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি দেশনায়কের শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিচ্ছবি। তারেক রহমান বারবার প্রমাণ করেছেন, তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, একজন সংবেদনশীল, মানবিক এবং স্মৃতিশক্তি সমৃদ্ধ নেতাও।”সাক্ষাৎ উপলক্ষে স্থানীয় পর্যায়ে এক উৎসব মুখর পরিবেশের তৈরি হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, সদস্য আলমগীর হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ এই সাক্ষাতকে দলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেন। তারা বলেন, এই উদ্যোগ দলের মধ্যে যে আন্তরিকতা, ঐক্য ও মানবিক সম্পর্কের বন্ধন রয়েছে তা আরও দৃঢ় ও সুসংহত করবে।পিরোজপুর জেলা বিএনপির নেতারা বলেন, প্রবীণদের সম্মান জানানো এবং তাদের অভিজ্ঞতা ও অবদানের স্বীকৃতি দেওয়ার এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রতিবন্ধি মেয়ে ধর্ষণের ঘটনায় বাবা গ্রেফতার
প্রতিবন্ধি মেয়ে ধর্ষণের ঘটনায় বাবা গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের বানিয়াল এলাকায় থেকে প্রতিবন্ধি মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৫ জানুয়ারী সদর থানায় Read more

উদ্বোধনের পরদিনই ‘মাওলানা ভাসানী সেতুর’ ক্যাবল চুরি
উদ্বোধনের পরদিনই ‘মাওলানা ভাসানী সেতুর’ ক্যাবল চুরি

গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের দীর্ঘ প্রতীক্ষার প্রতীক ‘মাওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের মাত্র একদিন পরই চুরি হয়েছে প্রায় ৩০০ মিটার বৈদ্যুতিক Read more

মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখবে যে খাবার
মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখবে যে খাবার

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কর্মক্ষমতাও ধীরে ধীরে কমতে থাকে। আর এর ফলে কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন Read more

হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি

মাঝে মাঝে দুই–একটা খুনখারাবি হয়। ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচনে এসবের কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন Read more

দুরবস্থায় আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের
দুরবস্থায় আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, নোংরা পরিবেশ ও সেবার নাজুক অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ রোগীরা। শনিবার সকাল থেকে Read more

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, নেই লিটন
টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, নেই লিটন

এশিয়া কাপের ১৭তম আসরের সুপারের ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন