কিশোরগঞ্জের করিমগঞ্জে দাদার মরদেহ দেখে বাড়ি ফেরার পথে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রামিতা (১১) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (০৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের সাকুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রামিতা তাড়াইল উপজেলার কাজলা গ্রামের জহির আহমেদের মেয়ে এবং স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় রামিতার বাবা জহির আহমেদও আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কিশোরগঞ্জ থেকে পরিবারের সঙ্গে দাদার মরদেহ দেখে বাড়ি ফিরছিল রামিতা। পথে সাকুয়া বাজারসংলগ্ন মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাদের অটোরিকশার সংঘর্ষ হয়। এতে রামিতা গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠালে পথেই তার মৃত্যু হয়। করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুল আলম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রকিউরমেন্ট বিভাগ ছাড়াই চলছে গবি, শিক্ষকদের হয়রানি
প্রকিউরমেন্ট বিভাগ ছাড়াই চলছে গবি, শিক্ষকদের হয়রানি

প্রতিষ্ঠার পর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ প্রকিউরমেন্ট (ক্রয়) বিভাগ গঠন করতে পারেনি গণ বিশ্ববিদ্যালয় (গবি)। এর ফলে Read more

শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের আশ্বাস কর্তৃপক্ষের
শতভাগ নিরাপত্তা নিশ্চিত করে রূপপুরে বিদ্যুৎ উৎপাদনের আশ্বাস কর্তৃপক্ষের

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে রয়েছে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। দীর্ঘ এক দশক ধরে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের তত্ত্বাবধানে অবকাঠামো Read more

কাশ্মীরে ১,৫০০ জনকে আটক করল ভারতীয় পুলিশ
কাশ্মীরে ১,৫০০ জনকে আটক করল ভারতীয় পুলিশ

কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তদন্তের অংশ হিসেবে কমপক্ষে ১,৫০০ জনকে আটক করেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আল-জাজিরার Read more

লন্ডনে বিশাল র‍্যালিতে উড়লো ইরানের পতাকা
লন্ডনে বিশাল র‍্যালিতে উড়লো ইরানের পতাকা

সেন্ট্রাল লন্ডনে ফিলিস্তিনের সমর্থনে বিশাল এক র‍্যালিতে হাজার হাজার মানুষ অংশ নেন। এই র‍্যালিতে অনেককে ইরানের পতাকা ওড়াতে দেখা যায়। Read more

সিদ্ধিরগঞ্জে ঝোপের ভেতরে পরে ছিলো নবজাতকের নিথরদেহ
সিদ্ধিরগঞ্জে ঝোপের ভেতরে পরে ছিলো নবজাতকের নিথরদেহ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকায় হোগলা ঝোপের ভেতরে নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের Read more

অতি ভারী বৃষ্টির আভাস, ৩ নম্বর সতর্ক সংকেত সমুদ্রবন্দরে
অতি ভারী বৃষ্টির আভাস, ৩ নম্বর সতর্ক সংকেত সমুদ্রবন্দরে

সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে। সেই সঙ্গে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন