সুনামগঞ্জের ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে স্বামীর ছুরিকাঘাতে শরীফা আক্তার (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ঘাতক স্বামী আক্তার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আটক আক্তার হোসেন ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আব্দুল হেকিম মির্জার ছেলে। এবং নিহত শরীফা নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের মৃত রমজান আলীর মেয়ে।পারিবারিক সূত্রে জানা গেছে, সাত বছর আগে শরীফা ও আক্তারের বিয়ে হয়। তাদের ছয় বছর বয়সী একটি মেয়ে রয়েছে। যৌতুকের দাবিতে নির্যাতনের কারণে শরীফা গত ১২ জুলাই আক্তারকে তালাক দেন।পরে গত ৮ সেপ্টেম্বর আক্তার হোসেন ধর্মপাশা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শরীফার মা, দুই বোনসহ আরও তিনজনের নামে একটি মামলা দায়ের করেন।সোমবার সকালে সেই মামলায় হাজিরা দিতে শরীফা আদালত প্রাঙ্গণে গেলে, আক্তার হোসেন পিছন থেকে তার পিঠে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে চাইলে উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।গুরুতর আহত অবস্থায় শরীফাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে দুপুর দেড়টার দিকে সেখানে পৌঁছানোর পর শরীফার মৃত্যু হয়।ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, স্বামীর ছুরিকাঘাতে শরীফা আক্তারের মৃত্যু হয়েছে। ঘাতক স্বামীকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাশকতার আশঙ্কায় রাজধানীতে আগস্টজুড়ে চলবে অভিযান
নাশকতার আশঙ্কায় রাজধানীতে আগস্টজুড়ে চলবে অভিযান

সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার আশঙ্কায় পুরো আগস্ট মাসে রাজধানী ঢাকায় চিরুনি অভিযান চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার Read more

ওয়াশিংটনে ড্রোন ঠেকাতে লেজার প্রযুক্তি ব্যবহারের চিন্তা পেন্টাগনের
ওয়াশিংটনে ড্রোন ঠেকাতে লেজার প্রযুক্তি ব্যবহারের চিন্তা পেন্টাগনের

যুক্তরাষ্ট্রের রাজধানী -এর আকাশসীমায় সন্দেহজনক ড্রোন চলাচল বেড়ে যাওয়ায় তা মোকাবিলায় অত্যাধুনিক লেজার প্রযুক্তি ব্যবহারের কথা বিবেচনা করছে পেন্টাগন।মার্কিন প্রতিরক্ষা Read more

নরসিংদীর শিবপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়েছে স্বামী
নরসিংদীর শিবপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর পালিয়েছে স্বামী

নরসিংদীর শিবপুরে নিজ ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার যোশর ইউনিয়নের টংগীরটেক গ্রাম Read more

চট্টগ্রামে সময়ের কন্ঠস্বরের সাংবাদিকের ওপর হামলা: রাতেই এক আসামি গ্রেপ্তার
চট্টগ্রামে সময়ের কন্ঠস্বরের সাংবাদিকের ওপর হামলা: রাতেই এক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীর কুতুবদিয়া চ্যানেলে অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সময়ের কন্ঠস্বরের বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে হামলা Read more

১২ বছর হয়ে গেছে, আর মেনে নেয়া যায়না বললেন হাবিপ্রবি শিক্ষার্থীরা
১২ বছর হয়ে গেছে, আর মেনে নেয়া যায়না বললেন হাবিপ্রবি শিক্ষার্থীরা

"স্থাপত্য বিভাগ প্রতিষ্ঠার বারো বছর হয়ে গেছে। ২০১৪ সালে প্রতিষ্ঠার পর এখনও এই বিভাগের নির্দিষ্ট ক্লাসরুম নেই, কাজ করার জন্য Read more

জার্মানিতে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত
জার্মানিতে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত

জার্মানিতে বাড়ির ওপর আছড়ে পড়েছে একটি ছোট বিমান। শনিবার (৩১ মে) পশ্চিম জার্মানিতে বিমানটি বিধ্বস্ত হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন