গাজীপুরের জয়দেবপুর লেভেলক্রসিং এলাকায় রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ইঞ্জিনসহ ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়।জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নাদির উজ-জামান বলেন, রাজশাহী থেকে পদ্মা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রবেশের জন্য রেল ক্রসিংয়ে পৌঁছায়। এ সময় হঠাৎ ট্রেনের ইঞ্জিনসহ ৩/৪টি বগি লাইনচ্যুত হয়।তিনি আরও বলেন, ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনে থামার কথা ছিল, ফলে ট্রেনের গতি কম ছিল। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় রাজবাড়ি সড়কের সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে।নাদির উজ-জামান বলেন, লাইনচ্যুত ট্রেনটি ওই স্থান থেকে না সরানো পর্যন্ত উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ক্যাটরিনার সন্তান আগমের খবরে যা জানালেন সালমান
ক্যাটরিনার সন্তান আগমের খবরে যা জানালেন সালমান

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল প্রথম সন্তানের আগমনের সুখবর ঘোষণা করতেই ভক্তদের মধ্যে শুরু হয়েছে আনন্দের ঢেউ। সোশ্যাল মিডিয়ায় তাদের Read more

কক্সবাজারে আজ শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব
কক্সবাজারে আজ শুরু হচ্ছে চলচ্চিত্র উৎসব

কক্সবাজার সমুদ্রসৈকতে আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’, যেখানে দেশীয় ও আন্তর্জাতিক সিনেমার সমন্বয়ে দর্শকদের জন্য থাকছে Read more

মিরপুর কাঁচাবাজার আড়তের অবৈধ স্থাপনা উচ্ছেদ
মিরপুর কাঁচাবাজার আড়তের অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে অবশেষে উচ্ছেদ করা হলো বৃহত্তর মিরপুর পাইকারী কাঁচাবাজার আড়তের অস্থায়ী স্থাপনা। শনিবার ৩০ (আগস্ট) সকাল থেকে Read more

ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের দুরবস্থা
ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের দুরবস্থা

খাগড়াছড়ি জেলার ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের রামগড় বাজার অংশের বেশ কিছু স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় সব ধরনের যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি Read more

বাহুবলে ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু
বাহুবলে ট্রেনে কাটা পড়ে শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু

হবিগঞ্জ জেলার বাহুবলে ট্রেনে কাটা পড়ে ছেরাগ আলী (৭০) নামে এক শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। রবিবার (২০ জুলাই) উপজেলার মিরপুর ইউনিয়নের Read more

ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি, হাসপাতালে ৪১১
ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি, হাসপাতালে ৪১১

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪১১ জন। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন