সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান।মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে গোয়ালন্দ উপজেলা এলজিইডি কার্যালয়ে দুদকের ফরিদপুর সমন্বিত কার্যালয়ের একটি টিম অভিযান পরিচালনা করেন।অভিযান পরিচালনাকারী টিমের সদস্যরা হলেন, ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক সরদার আবুল বাসার, উপসহকারী পরিচালক কামরুল হাসান ও ফরিদপুর সড়ক বিভাগের নিরপেক্ষ প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।অভিযান শেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক সরদার আবুল বাসার জানান, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড চর দৌলতদিয়া লাল মিয়া মৃধা পাড়া থেকে জয়নাল মৃধার বাড়ি পর্যন্ত নির্মাণাধীন কাজে বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আমারা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। রাস্তার কাজ পরিদর্শন কালে আমরা রাস্তার দৈর্ঘ্য প্রস্থ্যর মাপ এবং ৩শ মিটার ৫শ মিটার পর পর রাস্তার খোয়ার লেয়ার কয় ইঞ্চি ব্যবহার করা হয়েছে তা এলাকাবাসীর উপস্থিতিতে মাপ নেয়া হয়। নিরপেক্ষ প্রকৌশলীর বিস্তারিত মতামত পেলে আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করব। এছাড়াও গোয়ালন্দ উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে এ প্রকল্পের রেকর্ড পত্র সংগ্রহ করা হয়েছে।রাস্তার কাজে কোন অনিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, অনিয়মের মধ্যে এখানে আমরা সাইনবোর্ড পাইনি। রাস্তার কাজে একটা সাইনবোর্ড থাকলে এলাকাবাসী দেখতে পারবে রাস্তার এস্টিমেট কত, কাজ শুরু এবং শেষ কবে হবে। ঠিকাদার কর্তৃক দেখতে পেয়েছি কিছু নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের চেষ্টা করা হয়েছিল। ইঞ্জিনিয়ার ও এলাকাবাসীর বাধার মুখে ঠিকাদার ইটের খোয়া ব্যবহার করতে পারেনি। ঠিকাদার তা সরিয়ে নিচ্ছে দেখেছি।গোয়ালন্দ উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল জানান, এলজিইডির কর্তৃক ১৪১৫ মিটার রিহ্যাব বা পূর্ণবাসন এর আওতায় ১ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে রাস্তা নির্মাণ কাজ চলমান রয়েছে। রাস্তাটির নির্মাণ কাজে তদন্ত সাপেক্ষে ফরিদপুর দুদকের একটি টিম সরেজমিন পরিদর্শন করেছেন। তারা ৫-৬ টি পয়েন্টে রাস্তাটির দৈঘ্য, প্রস্থ্য, পরিমাপ করে মেজারমেন্ট সঠিক পেয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য সাবেক আইজিপির
জুলাই আন্দোলনে মারণাস্ত্র ব্যবহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য সাবেক আইজিপির

জুলাই আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক Read more

ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকট, শিক্ষার্থীরা চরম দুর্ভোগে
ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকট, শিক্ষার্থীরা চরম দুর্ভোগে

কক্সবাজারের উখিয়া উপজেলার বৃহত্তর রাজাপালং ইউনিয়নের পূর্বাঞ্চলের একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ডেইলপাড়া উচ্চ বিদ্যালয়। পর্যাপ্ত দালানকোঠার শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকটের Read more

৩ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা
৩ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা

দেশের তিন বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপটি আজ সকাল ৬টায় দক্ষিণ উড়িষ্যা-উত্তর অন্ধ্র Read more

চকরিয়ায় এক রাতে ব্যবসায়ী ও অটোরিকশাচালক খুন
চকরিয়ায় এক রাতে ব্যবসায়ী ও অটোরিকশাচালক খুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পৃথক দুটি স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ও সকালে এ Read more

সৌদিতে যৌন হয়রানির দায়ে বাংলাদেশি নাগরিক গ্রেফতার
সৌদিতে যৌন হয়রানির দায়ে বাংলাদেশি নাগরিক গ্রেফতার

সৌদি আরবে একজন নারীকে যৌন হয়রানি করার অপরাধে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য Read more

এবার ইসরায়েলি হামলায় ১০ সন্তানের ৯ জনকেই হারালেন চিকিৎসক
এবার ইসরায়েলি হামলায় ১০ সন্তানের ৯ জনকেই হারালেন চিকিৎসক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এক চিকিৎসকের বাড়িতে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে ওই নারী চিকিৎসকের ১০ সন্তানের ৯ জনই নিহত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন