দুই পাশে মাটি ভরাট ও সংযোগ সড়ক না থাকায় কোনো কাজে আসছে না প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু। এক বছর ধরে এভাবেই পড়ে আছে ময়মনসিংহের ফুলপুরের খড়িয়া নদীর উপর নির্মিত এই সেতুটি। মাটি ভরাট ও সংযোগ সড়ক না করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বেড়েছে। তারা দ্রুত সেতুর দুই পাশে মাটি ভরাট ও সংযোগ সড়ক চালুর দাবি জানিয়েছেন। তবে স্থানীয় প্রশাসন বলছেন, দ্রুতই এই সেতুটি চালু করার ব্যবস্থা নেওয়া হবে।জানা গেছে, এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২০২২-২৩ অর্থবছরের সেতু ও কালভার্ট নির্মাণ কর্মসূচির আওতায় স্থানীয় প্রকৌশল বিভাগ খড়িয়া নদীর উপর ছোটচিলাগাই এলাকায় একটি সেতুর নির্মাণের উদ্যোগ নেয়। এর জন্য ব্যয় ধরা হয় ৯ কোটি ৪ লাখ ২৪ হাজার টাকা। বাহাদুরপুর জিসি-ভাইটকান্দি জিসি সড়কের ৩,৩৫০ মিটার চেইনেজে ৮৫.০৬ মিটার দীর্ঘ এই সেতুটি নির্মাণ করা হয়। এটি বাস্তবায়নে কাজ করে ময়মনসিংহের এমএসআই-এমটিএন নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান যথাসময়ে নির্মাণ কাজ শেষ করে। কিন্তু সেতুর দুই পাশে মাটি ভরাটের কাজটি অসম্পুন্ন রাখেন। এতে সেতুটি কোনো কাজে আসছে না এলাকাবাসীর। সেতু দিয়ে কোনো যানবাহন চলাচল করছে না। দীর্ঘদিনেও সেতুর সংযোগ সড়ক না হওয়ায় দুর্ভোগ যেন আরও বেড়েছে এলাকাবাসীর। তারা এতে ক্ষোভ প্রকাশ করেছেন।ছোটচিলাগাই গ্রামের সাকিব আহমেদ তুহিন বলেন, ‘এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল এই এলাকায় একটি সেতু নির্মিত হবে। যথাসময়ে সেতুটি নির্মিতও হয়। কিন্তু দু’পাশে সংযোগ সড়ক বা মাটি ভরাট না করায় সেটি এলাকাবাসীর কোনো কাজে আসছে না। এ নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার বলা হলেও কাজ হয়নি। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে। আমরা চাই অল্প সময়ের মধ্যে সেতুটি যেন চালু করা হয়।’সুতারকান্দি গ্রামে কৃষক সাইফুল ইসলাম বলেন, ‘সড়ক থেকে সেতুটি প্রায় ৪/৫ ফুট উঁচুতে। পরিকল্পনার ত্রুটিতে মূলত এই সমস্যা দেখা দিয়েছে। ফলে সেতু থাকা সত্ত্বেও যাতায়াত ব্যবস্থা সচল করা হয়নি। এতে এলাকাবাসীর দুর্ভোগ আরও বেড়েছে।’তিনি আরও বলেন, ‘সেতুর দু’পাশে সংযোগ সড়ক না থাকায় কোনো যানবাহন চলাচল করতে পারে না। এখন হেঁটে চলাচল করা গেলেও বর্ষা মৌসুমে সেতুর দুই পাশে পানি জমে। তখন কেউ চলাচল করতে পারে না।’এ বিষয়ে এমএসআই-এমটিএন নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে যোগাযোগ করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।ফুলপুর উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসাইন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। আপনাদের কাছ থেকে জানতে পারলাম। এখন দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা বলেন, ‘আমি যোগদান করার আগেই কাজটি সম্পন্ন হয়। এ বিষয়ে আমাকে কেউ অবগত করেননি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত সেতুর দুই পাশের সংযোগ সড়ক ও সেতুর পাশে মাটি ভরাট করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হবে।’পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘বাবা বিকল্প পথে আয় করতে জানতেন না বলে আজও ছোট্ট একটা বাড়ি হয়নি’
‘বাবা বিকল্প পথে আয় করতে জানতেন না বলে আজও ছোট্ট একটা বাড়ি হয়নি’

‘আমার বাবা যদি রাজনীতি না করে আইনজীবী হয়ে থাকতেন, তাহলে জীবনটা হয়তো অনেক আলাদা হতো। অন্তত নিজের একটা ছোট্ট বাড়ি Read more

মার্কিন-ইসরায়েল ও ইরান যুদ্ধ: ট্রাম্পের চ্যালেঞ্জ
মার্কিন-ইসরায়েল ও ইরান যুদ্ধ: ট্রাম্পের চ্যালেঞ্জ

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যৌথ যুদ্ধের তৃতীয় সপ্তাহে ডোনাল্ড ট্রাম্প এমন কিছু সিদ্ধান্তের মুখোমুখি হচ্ছেন, যা তার প্রেসিডেন্সির ভবিষ্যৎ নির্ধারণ করে Read more

নারায়ণগঞ্জে ২২ মামলার আসামি ‘ডাকাত সর্দার’ বোচা হালিম গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ২২ মামলার আসামি ‘ডাকাত সর্দার’ বোচা হালিম গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে ১০টি ডাকাতিসহ ২২টি মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আব্দুল হালিম ওরফে নাক বোচা হালিম Read more

কোনও দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব সরকারের নয়: রিজভী
কোনও দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব সরকারের নয়: রিজভী

অন্তর্বর্তী সরকারের বৈশিষ্ট্য নিরপেক্ষ হতে হবে। কোনও দলকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের নয়। এমনটা হলে জনগণ তা মেনে নেবে Read more

নাইজেরিয়ায় নামাজের সময় মসজিদে বোমা বিস্ফোরণ, বহু হতাহত
নাইজেরিয়ায় নামাজের সময় মসজিদে বোমা বিস্ফোরণ, বহু হতাহত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় জনাকীর্ণ একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো প্রদেশে সন্ধ্যায় নামাজের সময় হওয়া এই হামলায় Read more

নতুন ৩ জাতের ধান উদ্ভাবন করেছে ব্রি
নতুন ৩ জাতের ধান উদ্ভাবন করেছে ব্রি

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ধানের আরও তিনটি নতুন জাত উদ্ভাবন করেছে। এর মধ্যে একটি লবণাক্ততা সহনশীল, একটি উচ্চফলনশীল বোরো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন