স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে এক ডলার মূল্যের নতুন স্মারক কয়েন বা মুদ্রা প্রকাশের উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। জানা যায়, এই কয়েনের ২ পাশেই থাকবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রেজারি কর্মকর্তা ব্র্যান্ডন বিচ।শুক্রবার (০৩ অক্টোবর) ব্র্যান্ডন বিচ এক্স প্ল্যাটফর্মে দুটি স্কেচ পোস্ট করে লিখেন, “এখানে কোনো ভুয়া খবর নেই। আমেরিকার ২৫০তম জন্মদিন এবং মার্কিন প্রেসিডেন্টকে সম্মান জানাতে তৈরি এই প্রথম খসড়াগুলো একেবারে বাস্তব।”প্রকাশিত স্কেচ অনুযায়ী, কয়েনের এক পাশে ট্রাম্পের অর্ধ-পার্শ্বচিত্র, অপর পাশে ২০২৪ সালের জুলাইয়ে তাঁর ওপর হত্যাচেষ্টার সময়ের দৃশ্য যেখানে ৭৯ বছর বয়সী ট্রাম্প কানে গুলিবিদ্ধ হওয়ার পরও মুষ্টিবদ্ধ হাতে দাঁড়িয়ে আছেন।মুদ্রাটির প্রথম পাশে ওপরে লেখা থাকবে “In God We Trust” এবং নিচে “1776–2026”, যা যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের স্বাধীনতাকে নির্দেশ করে। অপর পাশে থাকবে সেই ঘটনার সময় ট্রাম্পের বিখ্যাত উক্তি—“Fight, Fight, Fight.”ব্র্যান্ডন বিচ আরও বলেন, “সরকারি কাজ বন্ধ (শাটডাউন) থাকার কারণে বিস্তারিত জানাতে দেরি হচ্ছে, তবে শিগগিরই আমরা আরও তথ্য প্রকাশ করব।” এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শুরু হওয়া প্রথম সরকারি অচলাবস্থা, যা আগের মেয়াদে তিনবার ঘটেছিল।তবে বিতর্ক উঠেছে আইনি সীমাবদ্ধতা নিয়ে। মার্কিন আইনে জীবিত বা সদ্যপ্রয়াত কোনো প্রেসিডেন্টের ছবি সরকারি মুদ্রায় ব্যবহার করা নিষিদ্ধ। ২০২০ সালের একটি আইনেও উল্লেখ আছে—২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ এক ডলারের কয়েন ইস্যু করা যাবে, তবে তাতে জীবিত কারও প্রতিকৃতি রাখা যাবে না।এ বিষয়ে ট্রেজারি বিভাগের এক মুখপাত্র বলেন, “চূড়ান্ত নকশা এখনো নির্ধারিত হয়নি। এই খসড়াটি কেবল দেশের অদম্য মনোবল ও গণতন্ত্রের প্রতীক হিসেবে প্রকাশ করা হয়েছে।”রবিবার (০৫ অক্টোবর) ‘দ্য পিপল’ জানায়, যদি এই কয়েন অনুমোদিত হয়, তবে এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো মুদ্রা, যেখানে এক জীবিত ও ক্ষমতাসীন প্রেসিডেন্টের মুখ রয়েছে।  এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে পাগলা কুকুরের কামড়ে শিশু আহত
পঞ্চগড়ে পাগলা কুকুরের কামড়ে শিশু আহত

পঞ্চগড়ের দেবীগঞ্জে পাগলা কুকুরের কামড়ে মুয়াজ আব্দুল্লাহ নামে পাঁচ বছরের এক শিশু আহত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় Read more

দেড় মাস সংসার করার পর জানা গেল নববধূ পুরুষ!
দেড় মাস সংসার করার পর জানা গেল নববধূ পুরুষ!

দেড় মাস স্বামী-স্ত্রী হিসেবে দাম্পত্য জীবন কাটানোর পর হঠাৎ করেই প্রকাশ্যে আসে মাহমুদুল হাসান শান্ত'র বিয়ে করা নববধূ সামিয়া একজন Read more

ইয়াবার চালানসহ ছদ্মবেশী ১৭ জেলে গ্রেফতার
ইয়াবার চালানসহ ছদ্মবেশী ১৭ জেলে গ্রেফতার

কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন গভীর সাগর থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুটি ফিশিং ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। এসময় মাদক পাচারে জড়িত ১৭ Read more

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ও বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার
জয়পুরহাটে ট্যাপেন্টাডল ও বিদেশি মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটের পাঁচবিবিতে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুই বোতল বিদেশি মদসহ শাখাওয়াত হোসেন (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে Read more

রংপুরে ছাঁদ কেঁটে স্বর্ণের দোকান চুরি
রংপুরে ছাঁদ কেঁটে স্বর্ণের দোকান চুরি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় রাতের আঁধারে ছাঁদ কেঁটে এক স্বর্ণের দোকান চুরির ঘটনা ঘটেছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে তারাগঞ্জ সোনালী ব্যাংক Read more

প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

সৌদি প্রবাসী এক তরুণের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার আপন ভাই ও এক প্রতিবেশী। গুরুতর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন