জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘যে ধরনের মার্কা মানুষের হাসির খোরাক জোগায়, তা নির্বাচন কমিশনের মার্কায় তালিকায় কীভাবে থাকে? এটাতো তাদেরও রুচিবোধের অভাব। এই জায়গাটা তাদের ঠিক করা উচিত।’গতকাল রবিবার (৫ অক্টোবর) পঞ্চগড় শের-ই-বাংলা পার্কে বিভিন্ন এলাকার মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।সারজিস বলেন, ‘একটা নির্বাচন কমিশনের মার্কায় মুলা, বেগুন, খাট, থালা, বাটি এগুলো থাকতে পারে না। দেশে কি মার্কার অভাব পড়েছে? আমরা আশা করছি, এটা তারা সংশোধন করবে। আইনগত কোনো বাঁধা না থাকায় আমরা শাপলা ছাড়া অন্য কিছু ভাবছি না। আমরা সর্বশেষ তাদের সাদা শাপলা, লাল শাপলার অপশন দিয়েছিলাম। যদি একান্তই শাপলার সঙ্গে যদি কিছু অ্যাড করতে হয়, তাহলেও আমাদের দ্বিমত থাকবে না। তিনি বলেন, আমরা স্পষ্ট দেখছি নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে। তারা ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করছে। তারা কারো দ্বারা প্রভাবিত হয়ে এমন আচরণ করছে। এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এর জন্য যদি আমাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হয়, আমরা তা করবো। আগামীর নির্বাচনে শাপলা নিয়েই আমরা নির্বাচন করবো।’হঠাৎ স্লুইচ গেট খুলে দেয়ায় কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ভারত মহানন্দা নদীর উজানে তাদের স্লুইচ গেটের ৯টি গেট হঠাৎ করে খুলে দেয়ায় বাংলাবান্ধায় একটি গ্রাম ঝুঁকিতে পড়েছে। নদীর পাড় ভেঙে যাচ্ছে। আমরা ভারতকে বলতে চাই, তারা যদি আমাদের প্রতিবেশি রাষ্ট্র হতে চায়, তাহলে তাদের আচরণ প্রতিবেশি রাষ্ট্রের মতো হতে হবে। তারা মন চাইলো নদীতে স্লুইচ গেট খুলে দিলো। মন চাইলে আটকে রাখলো, মন চাইলে ছেড়ে দিলো। এমন কাজ করলে বাংলাদেশে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট দিন দিন আরও প্রকট হবে। এটি দুই রাষ্ট্রের সম্পর্কের জন্য পজেটিভ কোনো বার্তা দেবে না।’এমন অনেক নদী আছে, তাদের উৎপত্তিস্থল ভারতে নয়, নেপালে বা চায়নায়। তারা যদি এমনটি করে, তাহলে ভারতকেও সমস্যায় পড়তে হবে। সবদিন কিন্তু ভারতের দিন নয়। দিন বাংলাদেশেরও আসবে এবং অন্য দেশগুলোরও আসবে। আমরা তাদের কাছে সমতার বা ভ্রাতৃত্বের আচরণ প্রত্যাশা করি। এর পাশাপাশি বলতে চাই, যতদিন তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে না দিচ্ছে, বাংলাদেশের মানুষের কাছে যে সেন্টিমেন্ট তারা প্রত্যাশা করে, তা কখনোই পাবে না।এর আগে বাংলাবান্ধার মহানন্দার পাড়ে বাঁধ দেয়ার সময় বিএসএফ বাধা দিয়েছিল। এমনকি তারা গুলি ছুঁড়েছে। বাংলাদেশের নদীর পাড়ে আমরা ব্লক দেব আর ওরা গুলি করবে, এই সাহস যদি এবার বিএসএফ করে, তাহলে বিজিবি এবং বাংলাদেশের মানুষ এটার উপযুক্ত জবাব দেবে। ওরা ওদের পাশে যা করে, আমরা তো কিছু বলতে যাই না। এখানেও তারা যেন কোনো স্পর্ধা না দেখায়। বাংলাদেশের জমি ও বসতভিটা রক্ষায় আমি উপদেষ্টা ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থীর
‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থীর

‘নিরাপত্তা’ ও পারিবারিকসহ একাধিক কারণ উল্লেখ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েনছে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত Read more

মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন আ.লীগ নেতা
মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন আ.লীগ নেতা

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মৃত্যুদণ্ড দিয়েছিল, তা বাতিল করে খালাস Read more

চরভদ্রাসনে ঝুঁকিপূর্ণ সেতুতে ৩ শতাধিক পরিবারের দুঃসহ যাতায়াত
চরভদ্রাসনে ঝুঁকিপূর্ণ সেতুতে ৩ শতাধিক পরিবারের দুঃসহ যাতায়াত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দবিরউদ্দিন প্রামানিকের ডাঙ্গী-টিলারচর এলাকার প্রায় ৩ শতাধিক পরিবারের হাজারখানেক মানুষের একমাত্র চলাচলের সেতুটি এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। Read more

মালয়েশিয়ায় ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ঘোষণা
মালয়েশিয়ায় ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ঘোষণা

মালয়েশিয়ায় হরি রায়া আইদিলফিতরি শনিবার উদযাপিত হবে বলে জানিয়েছেন রুলার্স সিলের রক্ষক সাইয়েদ দানিয়াল সাইয়েদ আহমদ। বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া Read more

আনোয়ারায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা সাড়ে ২৭ হাজার টাকা
আনোয়ারায় ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা সাড়ে ২৭ হাজার টাকা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পরিচালিত পৃথক দুটি প্রশাসনিক অভিযানে মোট সাড়ে ২৭ হাজার Read more

ডাকসুর মধ‍্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠল বাংলাদেশ: উপদেষ্টা ফারুকী
ডাকসুর মধ‍্য দিয়ে নির্বাচনের ট্রেনে উঠল বাংলাদেশ: উপদেষ্টা ফারুকী

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার সকাল ৮টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন