টানা কয়েকদিনের বৃষ্টিতে তীব্র গরমের দাপট অনেকটাই কমেছে। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যার মধ্যে দেশের ৭ জেলায় ঝড় হতে পারে। সেই সঙ্গে এই সময়ে দেশের ৮ বিভাগেই বৃষ্টি হতে পারে।সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এই সময়ে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।গত ২৪ ঘণ্টায় (রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত) নীলফামারীর রাজারহাটে দেশের সর্বোচ্চ ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২০ মিলিমিটার ছাড়াও নীলফামারীর ডিমলায় ৮২, নওগাঁর বাদলগাছীতে ৬৭, নেত্রকোণায় ৬৫, কুষ্টিয়ার কুমারখালীতে ৬১, রংপুরে ৫৩, বগুড়ায় ৫২ মিলিমিটারসহ দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে নাগরিকত্ব সনদে অতিরিক্ত ৭০ টাকা আদায়ের অভিযোগ
কালিয়াকৈরে নাগরিকত্ব সনদে অতিরিক্ত ৭০ টাকা আদায়ের অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ৫নং শ্রীফলতলী ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকত্ব সনদ সংগ্রহ করতে গিয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে।রোববার (৬ এপ্রিল) Read more

গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনায় ক্ষুব্ধ নেতানিয়াহু
গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনায় ক্ষুব্ধ নেতানিয়াহু

গাজা উপত্যকায় প্রস্তাবিত অন্তর্বর্তী প্রশাসন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রকাশ্যে আপত্তি জানাল ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ নিয়ে ক্ষোভ প্রকাশ Read more

ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইউরোপ, যুক্তরাজ্যে আটক ৪৪২
ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইউরোপ, যুক্তরাজ্যে আটক ৪৪২

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে ইউরোপজুড়ে একযোগে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্পেন, ইতালি, যুক্তরাজ্য, পর্তুগালসহ বিভিন্ন দেশে লাখো মানুষ রাস্তায় Read more

ঘের নিয়ে দ্বন্দ্ব, নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি খুন
ঘের নিয়ে দ্বন্দ্ব, নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি খুন

যশোরের শিল্পশহর নওয়াপাড়া পৌর কৃষকদলের সভাপতি তরিকুল ইসলামকে (৫০) এলোপাতাড়ি ও গুলি করে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সন্ধ্যায় অভয়নগর উপজেলার সুন্দলি Read more

হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন