বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের প্রত্যন্ত তিব্বত অংশের ঢালে ভয়াবহ তুষারঝড় কবলিত হয়ে প্রায় এক হাজার মানুষ আটকা পড়ার পর তাদের কয়েক শ জনকে উদ্ধার করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। পর্বতটির পূর্ব ঢালের কাছে অবস্থিত ক্যাম্পগুলোতে হাজারখানেক মানুষ আটকা পড়েছিলেন।গত শুক্রবার রাত থেকে শুরু হওয়া প্রবল তুষারপাত শনিবার সারাদিন অব্যাহত ছিল। এতে ৪ হাজার ৯০০ মিটার উচ্চতায় অবস্থিত এলাকাটির পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।স্থানীয় পর্যটক, কর্মী ও পর্বতারোহী মিলিয়ে প্রায় এক হাজার মানুষ সেখানে আটকা পড়েন। পরে শত শত স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারকর্মীকে রাস্তা থেকে বরফ সরানোর কাজে নিয়োজিত করা হয়, যাতে আটকা পড়াদের কাছে পৌঁছানো যায়।চীনা গণমাধ্যম কয়েকজন পর্যটককে উদ্ধার করার কথা জানিয়েছে।এদিকে চীনের সেন্ট্রাল টিভি জানায়, রবিবার পর্যন্ত ৩৫০ জন পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে। তারা কুডং শহরে পৌঁছেছেন। আরো বাদবাকি ২০০ জনের বেশি পর্বতারোহীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা উদ্ধারকর্মীদের সহায়তায় ধাপে ধাপে কুডং শহরে পৌঁছবেন বলে জানানো হয়েছে সিসিটিভির খবরে।শনিবার রাত থেকে স্থানীয় টিংরি কাউন্টি ট্যুরিজম কোম্পানি এভারেস্ট ভ্রমণের টিকিট বিক্রি ও প্রবেশ বন্ধ রেখেছে।তিব্বতের দক্ষিণের দেশ নেপালে ভারি বৃষ্টিতে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক সড়কপথ বন্ধ হয়ে গেছে। গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত অন্তত ৪৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নিকলীতে সরকারি চর দখলের অভিযোগ
নিকলীতে সরকারি চর দখলের অভিযোগ

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ঘোড়াউত্রা নদীর তীরে জেগে ওঠা প্রায় ১৫০ একর সরকারি খাস জমির চর দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, Read more

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন
সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন লেগেছে। জাহাজটির নাম  ‘দ্যা আটলান্টিক ক্রুজ’।শনিবার (২৭ ডিসেম্বর) সকাল Read more

মালয়েশিয়ায় তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
মালয়েশিয়ায় তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

মালয়েশিয়ার জোহর রাজ্যের মাসাই এলাকার জালান কেম্পাসে অবস্থিত তামান মেগাহ রিয়ার একটি তেলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় Read more

ভোলায় চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার
ভোলায় চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

ভোলার মনপুরায় চাঁদাবাজি ও মারধরের ঘটনায় দায়ের করা মামলায় মো. তানভীর হাওলাদার (২৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলা Read more

ইরানে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর
ইরানে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে ধর্ষণের দায়ে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ শনিবার (১৯ জুলাই) এই সাজা কার্যকর হয়। দেশটির বিচার বিভাগ Read more

সন্ত্রাসীদের গুলিতে ইকুয়েডর জাতীয় দলের ফুটবলার নিহত
সন্ত্রাসীদের গুলিতে ইকুয়েডর জাতীয় দলের ফুটবলার নিহত

ইকুয়েডরের ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। দেশটির জাতীয় ফুটবল দলের সাবেক ডিফেন্ডার মারিও পিনেইদা সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন