তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২ ওভার ও ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে বিদেশের মাটিতে প্রথমবারের মত আফগানিস্তানকে ‘বাংলাওয়াশ’ করল টাইগাররা। আগেই অবশ্য দুই ম্যাচে জয়ী হয়ে সিরিজ নিশ্চিত করে নিয়েছিল জাকের আলি অনিকের দল। এর আগে ২০২৩ সালে ঘরের মাঠে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা।তবে ৭ বছর আগে ২০১৮ সালে টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ হওয়ার বাজে অভিজ্ঞতা তাড়া করছিল বাংলাদেশকে। এবার যেন  সেই পুরোনো হিসাব চুকাল দলটি। এই শারজাতেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছিল বাংলাদেশ। আজ হ্যাটট্রিক জয়ের লক্ষ্যে নেমে ম্যাচের শুরুটাও দারুণ করে টাইগাররা।এদিকে ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা ছিল ধীরস্থির।ওপেনার পারভেজ হোসেন ১৪ রানে আউট হলেও অপরপ্রান্তে আক্রমণাত্মক ছিলেন তানজিদ হাসান ও সাইফ হাসান। পাওয়ারপ্লেতে সাইফের ছক্কায় ম্যাচের গতি বাড়ে। তানজিদ ৩৩ রান করে আউট হওয়ার পর জাকের আলী ও সাইফ দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। ইনিংসের শেষদিকে সাইফের ব্যাটে আসে ফিফটি, যেটি তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক।আহমেদজাইয়ের ওভারে একাই নেন ১৫ রান, যার একটি ছক্কা গ্যালারির ছাদে গিয়ে পড়ে, সেই ছক্কাই তাকে নিয়ে যায় ৫০ রানের মাইলফলকে। শেষদিকে নুরুল হাসানের ছক্কায় সহজ জয় পায় বাংলাদেশ।এর আগে খেলার শুরুতে দলীয় ৩৯ রানে আফগানদের ৩ উইকেট তুলে নেয় টাইগাররা। চতুর্থ উইকেটে ধাক্কাটা সামলানোর চেষ্টা করেন ডারউইশ রাসুলি ও সেদিকউল্লাহ আতাল। ৩৪ রানের জুটি গড়ে।কিন্তু দেয়ালে পিঠ ঠেকে যাওয়া আফগানদের বেশিক্ষণ লড়াইয়ে রাখতে পারেননি রাসুলি ও সেদিকউল্লাহ। ব্যক্তিগত ২৮ রানে মোহাম্মদ সাইফউদ্দিনের বলে সেদিকউল্লাহ আউট হলে তাদের জুটিটা যায় ভেঙে। এরপর মুহূর্তে আফগানদের স্কোরবোর্ড দাঁড়ায় ৮ উইকেটে ৯৮ রান। এতে করে আফগানরা ১২০ রান করতে পারবে কি না সেই শঙ্কা উঁকি মারে। তবে শেষ দিকে ৩৪ রানের জুটি গড়ে দলকে ৯ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ এনে দেন রাসুলি-মুজিব উর রহমান। বিশেষ করে শেষ দিকে যদি ৩ চারে ২১ রান না করতেন মুজিব।অন্যদিকে অ্যাংকরের ভূমিকা পালন করা রাসুলি দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন।আগের দুই ম্যাচে ১৫১ ও ১৪৭ রান করা আফগানদের আজ অল্পতে আটকাতে দারুণ বোলিং করেছেন সাইফউদ্দিন। ১৫ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন তিনি। দুটি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুরে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আটক ১
নাগরপুরে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আটক ১

টাঙ্গাইলের নাগরপুরে তৃতীয় শ্রেনীর ১১ বছরের মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক মো. রিজওয়ান উদ্দিন ওরফে রুমন (২০) কে গ্রেফতার Read more

বরগুনায় ম্যানগ্রোভ বন দখল করে মৎস্য ঘের নির্মাণ  
বরগুনায় ম্যানগ্রোভ বন দখল করে মৎস্য ঘের নির্মাণ  

দেশের দূর্যোগপ্রবণ জেলাগুলোর অন্যতম বরগুনা। ঝড়-জলোচ্ছ্বাসে প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় এ জেলার বাসিন্দারা। ঘূর্ণিঝড়সহ নানান প্রাকৃতিক দুর্যোগে উপকূলের রক্ষাকবচ Read more

গাজায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় আরও ৩৭ জন নিহত
গাজায় ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় আরও ৩৭ জন নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর টানা বিমান হামলায় রবিবার (১৩ এপ্রিল) আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয় Read more

দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ
দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের চাকরি ফেরত দিতে হাইকোর্টের নির্দেশ

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চাকরিচ্যুত মো. শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ফেরত দিতে হবে Read more

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের আজকের খেলা স্থগিত
খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের আজকের খেলা স্থগিত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি ম্যাচই স্থগিত করা হয়েছে। Read more

যুব এশিয়ান গেমসে বাংলাদেশের দ্বিতীয় পদক
যুব এশিয়ান গেমসে বাংলাদেশের দ্বিতীয় পদক

যুব এশিয়ান গেমসে নিজেদের দ্বিতীয় পদক জিতেছে বাংলাদেশ। স্বাগতিক বাহরাইনকে ১০৬–১৭ পয়েন্টে উড়িয়ে দিয়ে ব্রোঞ্জ জয় নিশ্চিত করেছে কাবাডি দল। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন