ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত রাজধানী ঢাকার সাত (০৭) টি সরকারি কলেজের শিক্ষার্থীদের দাপ্তরিক কাজকর্ম সহজীকরণের লক্ষ্যে প্রত্যেকটি কলেজে আলাদাভাবে হেল্প ডেস্ক স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসন। কলেজসমূহের উপাধ্যক্ষ অথবা জ্যেষ্ঠ একজন শিক্ষকের তত্ত্বাবধানে এই হেল্প ডেস্কের কার্যক্রম পরিচালিত হবে।সাধারণত সাত কলেজের শিক্ষার্থীদের ছোটখাটো বিভিন্ন দাপ্তরিক কাজে প্রায় সময়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে হয়। এতে কার্যক্রম সম্পন্ন করতে একদিকে যেমন শিক্ষার্থীদের বিভিন্ন হয়রানির সম্মুখীন হতে হয়, তেমনি যাওয়া-আসা মিলিয়ে বিপুল পরিমাণ সময়ের অপচয় হয়। অপরদিকে, সাত কলেজের দেড় লক্ষাধিক শিক্ষার্থীর কার্যক্রম পরিচালনা করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনেও অতিরিক্ত চাপের সৃষ্টি হয়।মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপর চাপ কমাতে এবং সাত কলেজের শিক্ষার্থীদের সেবামূলক কার্যক্রম সহজ করতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।মঙ্গলবার (০৩ জুন) সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসনের প্রধান এবং ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ইলিয়াস কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ উদ্যোগের কথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ (সাত) কলেজের শিক্ষার্থীগণ একাডেমিক সংক্রান্ত সকল কার্যাবলীর (ভর্তি, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন, সাময়িক সনদপত্র ও সনদপত্র) জন্য প্রায়ই কোনো না কোনো কলেজের শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখায় যেতে হয়। অনেক সময় ওই শিক্ষার্থীকে আক্ষরিক বা দাপ্তরিক ত্রুটির জন্য কাঙ্খিত সেবা পেতে অসুবিধা হয়। এ ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় সেবা নিজ প্রতিষ্ঠানে থেকে প্রাপ্তির জন্য ও বর্ণিত বিষয়টি বিবেচনাপূর্বক সকল শিক্ষার্থীকে সেবামূলক কাজ সহজীকরণের লক্ষ্যে ০১ (এক) টি হেল্প ডেস্ক স্থাপন জরুরি। প্রত্যেক কলেজের উপাধ্যক্ষ বা জ্যেষ্ঠতম শিক্ষকের তত্ত্বাবধানে ০১ (এক) টি হেল্প ডেস্ক স্থাপন করার জন্য অনুরোধ করা হলো।’উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের হয়রানি রোধে স্ব স্ব কলেজে হেল্প ডেস্কের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার দাবি জানিয়ে আসছিলেন। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি কলেজসমূহ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধ
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপির শ্রদ্ধ

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট Read more

জকসু নির্বাচনে নিয়ে ইতিবাচক বার্তা রাকিবের
জকসু নির্বাচনে নিয়ে ইতিবাচক বার্তা রাকিবের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে Read more

আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে এনসিপি: মির্জা আব্বাস
আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে এনসিপি: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, প্রশাসনে বিএনপির লোকজন বসে নেই। প্রশাসনে থাকা আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে Read more

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৭৪ ফিলিস্তিনির
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৭৪ ফিলিস্তিনির

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় একদিনে আরও ৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৮ জন খাদ্য সহায়তা পেতে গিয়ে প্রাণ হারান।বৃহস্পতিবার Read more

হানিফসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
হানিফসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফসহ ৪ জনের Read more

‘গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা’
‘গণভোট নিয়ে দ্রুত সিদ্ধান্ত দেবেন প্রধান উপদেষ্টা’

গণভোট নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দ্রুত সিদ্ধান্ত দেবেন জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন