ইন্দোনেশিয়ায় স্কুল ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়ে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে আরও কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।গত সোমবার জাভা দ্বীপে অবস্থিত ওই বহুতল ভবনের একাংশ হঠাৎ ধসে পড়ে। শিক্ষার্থীরা দুপুরে জোহরের নামাজের জন্য প্রস্তুতি নেওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে। দেশটির  জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বাসারনাস)র অভিযানবিষয়ক পরিচালক ইউধি ব্রামান্তিও বলেছেন, রবিবার ধ্বংসস্তূপের নিচ থেকে নতুন করে আরও ১৯ জনকে উদ্ধার করা হয়েছে।তিনি বলেন, ‘‘আমাদের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত মোট ১৪৯ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৪৫ জন মৃত এবং ১০৪ জন জীবিত। এর আগে নিহতের সংখ্যা ৩৭ জন বলে জানানো হয়েছিল। উদ্ধারকৃতদের মধ্যে কয়েকজনের দেহাবশেষও রয়েছে।স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান নানাং সিগিতও মৃত্যুর সংখ্যা ৪৫ জন বলে নিশ্চিত করেছেন। এর আগে ইউধি বলেছিলেন, স্কুল ভবন ধসের ঘটনায় অন্তত ২৬ জন নিখোঁজ রয়েছেন।জাভা দ্বীপের ওই ইসলামিক বোর্ডিং স্কুলটির ধ্বংসস্তূপে টানা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ইউধি জানান, ‘‘আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।’’তিনি বলেন, সব ভুক্তভোগী উদ্ধার না হওয়া পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান চলবে। মঙ্গলবারের মধ্যে উদ্ধার অভিযান শেষ করা সম্ভব হতে পারে বলে জানিয়েছেন তিনি।দেশটির জাতীয় দুর্যোগ সংস্থার কর্মকর্তা বুদি ইরাওয়ান রোববার সকালের দিকে বলেছিলেন, উদ্ধার অভিযান প্রায় ‘‘৬০ শতাংশ’’ সম্পন্ন হয়েছে।তিনি আরও বলেন, আমরা প্রত্যাশা করছি, আগামীকাল সোমবার ধ্বংসস্তূপ পুরোপুরি সরিয়ে ফেলা সম্ভব হবে। ধ্বংসস্তূপের নিচে কতজন চাপা পড়েছেন, তখন হয়তো জানা যাবে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের আনাস
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের আনাস

মিশরে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক। মিশরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় Read more

জেনে নিন খোসপাঁচড়া বা স্ক্যাবিস কেন হয় এবং এর প্রতিরোধের উপায়
জেনে নিন খোসপাঁচড়া বা স্ক্যাবিস কেন হয় এবং এর প্রতিরোধের উপায়

খোসপাঁচড়া, যাকে চিকিৎসার পরিভাষায় ‘স্ক্যাবিস’ বলা হয়। স্ক্যাবিস বা খোসপাঁচড়া একটি প্যারাসাইটিক বা পরজীবী চর্মরোগ। এটি এক ধরনের সংক্রামক চর্মরোগ, Read more

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত

রাজধানীর সাত সরকারি কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্ত করা হয়েছে। এটি অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। রোববার Read more

২ জুন বাজেট পেশ করবে অন্তর্বর্তী সরকার
২ জুন বাজেট পেশ করবে অন্তর্বর্তী সরকার

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৫-২৬ অর্থবছরের জন্য সম্ভাব্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করবে ২ Read more

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ারুল আজিম রাজু (৭৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি সাবেক হাতিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান Read more

মেহেরপুরের গাংনীতে বিদেশি পিস্তলসহ আটক ১
মেহেরপুরের গাংনীতে বিদেশি পিস্তলসহ আটক ১

মেহেরপুরের গাংনীতে বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিন সহ লাল্টু বিশ্বাস (৪০) নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার (১১ এপ্রিল) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন