বরিশাল জেলার গৌরনদীতে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বসত ঘরের আড়ার সাথে ঝুলছিলো কলেজ ছাত্রী ইতি শিয়ালীর (১৮) মরদেহ। বুধবার(১৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে আটটার দিকে থানা পুলিশ কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করে থানায় এনেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাঘার গ্রামের।মৃত ইতি শিয়ালী ওই গ্রামের শ্যামল শিয়ালির মেয়ে। সে গত বছর মাহিলাড়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, আগামীকাল বৃহস্পতিবার সকালে মৃত ইতি শিয়ালীর মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।ওসি আরো জানান, কি কারনে ইতি আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।মৃত ইতি শিয়ালীর বাবা শ্যামল শিয়ালী জানান, বুধবার দুপুরে স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে তিনি উজিরপুরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।এসময় ইতি বাড়িতে একা ছিলো। ওইদিন সন্ধ্যায় বাড়িতে এসে বসতঘরের দরজা জানালা বন্ধ পেয়ে ইতিকে অনেক ডাকাডাকি করলেও সে দরজা না খোলায় সন্দেহ হয়।পরে মই দিয়ে টিনের চালা বেয়ে ঘরে প্রবেশ করে ইতিকে বসত ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ
ভোলায় দুই ইউপি সদস্যসহ আটক ৩, অস্ত্র ও জাল নোট জব্দ

ভোলার দৌলতখান থেকে দুই ইউপি সদস্যসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও Read more

টাঙ্গাইলে চায়ের দোকানে জ্ঞানের এক আলোকছটা
টাঙ্গাইলে চায়ের দোকানে জ্ঞানের এক আলোকছটা

প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে চলতে পৃথিবীটা ক্যাবল আর স্যাটেলাইটে আবদ্ধ। সেই ধারাবাহিকতায় শহর থেকে গ্রামে পৌঁছে গেছে ইন্টারনেট আর Read more

এভাবে চললে কিয়ামত পর্যন্ত ঐকমত্য হবে না: ভিপি নূর
এভাবে চললে কিয়ামত পর্যন্ত ঐকমত্য হবে না: ভিপি নূর

এভাবে চলতে থাকলে কিয়ামত পর্যন্তও শতভাগ ঐকমত্য হবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রোববার (২২ Read more

প্রতিপক্ষের ছুরিকাঘাত ও মারধরে দুই গৃহবধূ জখম
প্রতিপক্ষের ছুরিকাঘাত ও মারধরে দুই গৃহবধূ জখম

যশোরে প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে দুই গৃহবধূ জখম হয়েছেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকেলে শহরের বারান্দীপাড়া সরদারপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন Read more

উখিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১
উখিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

কক্সবাজারের উখিয়া-টেকনাফ হাইওয়ে সড়কে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত জুনাইয়েদ (২৪) নামে আরেকজ নিহত হয়েছে।রবিবার Read more

ফেসবুকে ফজলুর রহমানের বিরুদ্ধে লিখলে হাত কাটার হুঁশিয়ারি বিএনপি নেতার
ফেসবুকে ফজলুর রহমানের বিরুদ্ধে লিখলে হাত কাটার হুঁশিয়ারি বিএনপি নেতার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে কেউ ফেসবুকে লিখলে হাত কাটার হুঁশিয়ারি দিয়েছেন মিজানুর রহমান মজনু নামের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন