ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আমরা আন্দোলন করেছিলাম, ওই সময়ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা এরকম বর্বরোচিত হামলার শিকার আমরা হইনি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসব কথা বলেন।নুরুল হক নুর বলেন, আমি অন্যান্য রাজনৈতিক দল এবং গণঅভ্যুত্থানকারী নেতাদের বলতে চাই, আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান, এই ঘটনায় যেই জড়িত থাকুক যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক, তাকে বিচারের মুখোমুখি করতে হবে, চাকরিচ্যুত করতে হবে বলেও জানান তিনি।তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আমরা আন্দোলন করেছিলাম, ওই সময়ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা এরকম বর্বরোচিত হামলার শিকার আমরা হইনি। এটা একটা টার্গেট অপারেশন ছিল, আমাদের টার্গেট করে অন্যদের মেসেজে দেয়ার ছিল।নুর বলেন, আমরা সরকারকে সহযোগিতা করছি, সরকার দ্বারা সুবিধাভোগী নই। আমরা কোনো ভাগবাটোয়ারার অংশীদার হইনি। এখন কিন্তু দেশে বিশৃঙ্খলা হচ্ছে, নির্বাচন নিযে বিভাজন দেখা দিচ্ছে, পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি, এখন যদি বহুল আকাঙ্খিত নির্বাচন যদি না হয়, দেশ আবার সংকটে পড়বে।একটা দলের প্রধানকে এভাবে আক্রমণ করলে সুষ্ঠু নির্বাচন কীভাবে হবে এমন প্রশ্ন রেখে নুরুল হক নুর অভিযোগ করে বলেন, সমঝোতার নির্বাচনে যাদের ইশারা দিবে তারাই নির্বিঘ্নে আওয়ামী লীগের আমি ডামি নির্বাচনের মতো প্রচার প্রচারণা চালাবে, মিছিল মিটিং করবে। যাদের সিগন্যাল দিবে না, তাদের ওপর হামলা করে, আক্রান্ত করে তাড়িয়ে দেওয়া হবে। তাই সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হিসেবে আমার ওপর হামলার ঘটনার তদন্ত ও জড়িতদের শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানাই। অন্যথায় দেশে সুষ্ঠু নির্বাচন হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় বাস-সিএনজি শ্রমিকদের সংঘর্ষ, বাস শ্রমিকদের ধর্মঘট ঘোষণা
ভোলায় বাস-সিএনজি শ্রমিকদের সংঘর্ষ, বাস শ্রমিকদের ধর্মঘট ঘোষণা

ভোলার চরফ্যাশনে বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে যাত্রী উঠানোকে কেন্দ্র দু'পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় বাস শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট Read more

শ্বশুর বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
শ্বশুর বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরে শ্বশুর বাড়ি থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২০ জুলাই) সকালে উপজেলার কুল্লাগাড়া ইউনিয়নের কুড়ালিয়া Read more

তাইওয়ানের জলসীমায় রকেট ছুড়লো চীন
তাইওয়ানের জলসীমায় রকেট ছুড়লো চীন

তাইওয়ানের উপকূলের কাছের জলসীমার দিকে রকেট ছুড়েছে চীন। একই সঙ্গে দ্বীপটিকে অবরুদ্ধ করার মহড়ার অংশ হিসেবে নতুন উভচর যুদ্ধজাহাজ, বোমারু Read more

জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই বইমেলা
জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারিতেই বইমেলা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরই একুশে বইমেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। রবিবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ Read more

হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আট আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন