এশিয়া কাপের সুপার ফোর পর্বে আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। রোববার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই বহুল প্রতীক্ষিত ম্যাচ।এর আগে গ্রুপ পর্বে পাকিস্তানকে পরাজিত করে শীর্ষস্থান নিশ্চিত করেই সুপার ফোরে জায়গা করে নেয় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত।তবে গ্রুপ পর্বে মাঠের পারফরম্যান্সকে ছাড়িয়ে গিয়েছিল কিছু বিতর্ক। আগের ম্যাচে টস ও খেলা শেষে ভারতীয় খেলোয়াড়দের পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি ভারতীয় ক্রিকেটাররা। পরবর্তীতে এ নিয়ে আইসিসিতে অভিযোগ দেয় পাকিস্তান।এদিকে, নতুন করে আলোচনায় এসেছে পুরস্কার বিতরণ অনুষ্ঠান ঘিরে আরেকটি ইস্যু। পিটিআই-এর তথ্য অনুযায়ী, যদি ভারত ফাইনালে পৌঁছে এবং জয়ী হয়, তাহলে তারা ট্রফি নিতে অস্বীকৃতি জানাতে পারেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মোহসিন নকভির হাত থেকে।উল্লেখ্য, ভারত-পাকিস্তানের মধ্যকার প্রতিটি ক্রিকেট ম্যাচই চরম উত্তেজনার জন্ম দেয়। এশিয়া কাপেও এই ম্যাচটি সবচেয়ে আকর্ষণীয় হিসেবে বিবেচিত হয়। দুই দেশের সমর্থকরাও এই লড়াই দেখার জন্য মুখিয়ে থাকেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডর্টমুন্ডকে এক হালি গোল দিয়ে সেমির পথে বার্সা
ডর্টমুন্ডকে এক হালি গোল দিয়ে সেমির পথে বার্সা

এই মৌসুমে তাদের অবিশ্বাস্য আক্রমণাত্মক ফুটবল দেখেছে ইউরোপের ক্লাবগুলো। বার্সেলোনার আক্রমণভাগ নিয়ে ম্যাচের আগেই সতর্কবার্তা দিয়েছিলে বরুশিয়া ডর্টমুন্ড কোচও। শেষ Read more

তালতলীতে ৯৯৫ টাকার দাখিলায় ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ
তালতলীতে ৯৯৫ টাকার দাখিলায় ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ

বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা মহাসিন খানের বিরুদ্ধে ৯৯৫ টাকার দাখিলায় ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ Read more

হাবিবুল বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা
হাবিবুল বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাবিবুল বাশার সুমন প্রধান নির্বাচক হিসেবে Read more

নান্দাইলে সড়কের ভিত্তিপ্রস্তর ও বিদ্যালয় ভবন উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী
নান্দাইলে সড়কের ভিত্তিপ্রস্তর ও বিদ্যালয় ভবন উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী

ময়মনসিংহের নান্দাইল উপজেলার যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষা অবকাঠামোর উন্নয়নের লক্ষ্যে তিনটি নতুন সড়কের পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একটি সরকারি Read more

আলভারেজের দুর্দান্ত গোলে জিতে শীর্ষস্থান নিশ্চিত করল আর্জেন্টিনা
আলভারেজের দুর্দান্ত গোলে জিতে শীর্ষস্থান নিশ্চিত করল আর্জেন্টিনা

চিলির সান্তিয়াগোতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের উত্তেজনাপূর্ণ ম্যাচে জুলিয়ান আলভারেজের চোখধাঁধানো গোলে ১-০ ব্যবধানে চিলিকে হারিয়েছে আর্জেন্টিনা। এই জয়ে ১৫ ম্যাচে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন