ফরিদপুরের সদরপুরে ঘটেছে এক হৃদয়বিদারক ঘটনা। স্ত্রী, শাশুড়ি ও দাদিশাশুড়ি মিলে ঠান্ডু বেপারী (৩৫) নামের এক যুবককে হত্যার চেষ্টা চালায়। হত্যার আগে পরিকল্পনা করে কবরও খুঁড়ে রাখা হয়েছিল। তবে ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।শনিবার (৪ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার ভাষাণচর ইউনিয়নের মুন্সি গ্রামে এ ঘটনা ঘটে। আহত ঠান্ডু বেপারী উপজেলার ছলেনামা গ্রামের মিয়াচান বেপারীর ছেলে। তিনি ঢাকায় একটি ওয়ার্কশপ ব্যবসার সঙ্গে যুক্ত।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ঠান্ডুকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। অচেতন হওয়ার পর রাত দেড়টার দিকে স্ত্রী লাবনী আক্তার (২৮), শাশুড়ি শহিদা বেগম ও দাদিশাশুড়ি জনকী বেগম মিলে তাকে কাস্তে দিয়ে হত্যার চেষ্টা চালায়।এর আগেই বাড়ির পাশের বারান্দায় একটি কবর খুঁড়ে রাখা হয়েছিল। তবে মুখে দড়ি বাঁধা থাকলেও গলা পুরোপুরি না কাটায় ঠান্ডু বেঁচে যান। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সদরপুর থানার ওসি সুকদেব রায়। তিনি জানান, ‘এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা। টাকা আত্মসাতের উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।ফরিদপুরের সদরপুরে স্ত্রী, শাশুড়ি ও দাদিশাশুড়ি মিলে এক ব্যক্তিকে একটি চাঞ্চল্যকর হত্যাচেষ্টা ঘটনার খবর পাওয়া গেছে। হত্যা চেষ্টার আগেই কবর খুঁড়ে রাখা হয়। হত্যার উদ্দেশ্য ছিল তার দেওয়া ১১ লাখ টাকা আত্মসাৎ করা বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এমন নির্মম ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।শনিবার (৪ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার ভাষাণচর ইউনিয়নের মুন্সি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী একই ইউনিয়নের ছলেনামা গ্রামের মিয়াচান বেপারীর পুত্র ঠান্ডু বেপারী (৩৫)। তিনি ঢাকায় একটি ওয়ার্কশপ ব্যবসা পরিচালনা করেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার রাতে ঠান্ডু বেপারীকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয়। গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার পর রাত আনুমানিক দেড়টার দিকে তার স্ত্রী লাবনী আক্তার (২৮), শাশুড়ি শহিদা বেগম ও দাদিশাশুড়ি জনকী বেগম মিলে তাকে কাস্তে দিয়ে হত্যার চেষ্টা করে। এর আগে পাশের ঘরের বারান্দায় একটি কবর প্রস্তুত করে রাখা হয়।তবে মুখে দড়ি বাঁধা থাকায় গলা পুরোপুরি না কাটায় ঠান্ডু বেঁচে যান এবং চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। এরপর স্বামী ঠান্ডু বেপারীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সদরপুর থানা পুলিশকে খবর দেন তারা।ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়। তিনি জানান, ‘এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাচেষ্টা। টাকা আত্মসাতের উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উমরাহ হজ্বের ব্যবস্থা করে তিন শিক্ষকের বিদায় দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা
উমরাহ হজ্বের ব্যবস্থা করে তিন শিক্ষকের বিদায় দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

শিক্ষক হচ্ছেন জাতি গঠনের প্রকৃত কারিগর। তাঁদের অবদানের ঋণ কোনোভাবে শোধ করার নয়। তবে কোমাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা সেই Read more

ইরানের পতাকা পাল্টে দেয়া নিয়ে নয়া চক্রান্ত, নেপথ্যে যারা
ইরানের পতাকা পাল্টে দেয়া নিয়ে নয়া চক্রান্ত, নেপথ্যে যারা

ইরানে ব্যাপক বিক্ষোভের মধ্যে ইলন মাস্কের সাম্প্রতিক কিছু পদক্ষেপ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। গত ৪ জানুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা Read more

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ স্ট্যাটাস আমার ব্যক্তিগত মতামত: তৈয়্যব
‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ স্ট্যাটাস আমার ব্যক্তিগত মতামত:  তৈয়্যব

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তার বিশেষ Read more

ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
ভারতকে কাঁদিয়ে ইতিহাস গড়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

এমনই হতে হতো! হলোও তাই। যে রোনান সুলিভান মোহময় এক ফ্রি কিকে স্বপ্নের শুরুটা গড়ে দিয়েছিলেন, ফাইনালের মঞ্চে সেই তার Read more

ভারতে পাচারকালে কৈখালী সীমান্ত থেকে নারী-শিশুসহ আটক ১২
ভারতে পাচারকালে কৈখালী সীমান্ত থেকে নারী-শিশুসহ আটক ১২

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন কৈখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় নারী-শিশুসহ ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার Read more

তারাগঞ্জ মাছ বাজারের রাস্তাটিতে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি
তারাগঞ্জ মাছ বাজারের রাস্তাটিতে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় তারাগঞ্জ বাজারের মাছ হাটিতে যে রাস্তাটি রয়েছে, সে রাস্তাটিতে সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি জমে থাকে। এতে করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন