ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাগামী সুমুদ ফ্লোটিলার জাহাজ থেকে অপহরণ করা ১৩৭ জনকে তুরস্কে পাঠিয়েছে দখলদার ইসরায়েল। শনিবার (৪ অক্টোবর) ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।গত সপ্তাহে নৌবহর থেকে প্রায় ৫০০ অধিকারকর্মীকে অপহরণ করে নিয়ে যায় ইসরায়েলি নৌ কমান্ডোরা।ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, তুরস্কে পাঠানো ১৩৭ জনের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিশিয়া এবং তুরস্কের নাগরিক রয়েছেন।গাজায় ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙা, গাজার মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়া এবং সেখানকার মানুষের প্রতি অসহিংস সংহতি প্রকাশের জন্য ৪৫টি ছোটবড় জাহাজে করে বিভিন্ন দেশের ৫০০ অধিকারকর্মী গাজার দিকে রওনা দিয়েছিলেন। কিন্তু উপত্যকাটির উপকূলে পৌঁছার আগেই জাহাজগুলোতে হানা দিয়ে তাদের ধরে ইসরায়েলে নিয়ে যায় ইসরায়েলি নৌ কমান্ডোরা।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, তুরস্কের বিমানবন্দরে দাঁড়িয়ে আছে একটি বিমান। এটির ভেতর ওই ১৩৭ অধিকারকর্মী রয়েছেন। তাদের তুরস্কের বিমানবন্দরে বরণ করে নেওয়ার প্রস্তুতি চলছিল। ধারণা করা হচ্ছে তুরস্ক থেকে নিজ নিজ দেশে ফিরে যাবেন এসব অধিকারকর্মী।তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, এই ১৩৭ জনের মধ্যে ৩৬ জন তার্কিস নাগরিক। এরআগে গতকাল চারজনকে ফেরত পাঠিয়েছিল ইসরায়েল।ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, এই অধিকারকর্মীরা খুবই অল্প ত্রাণ নিয়ে এসেছিল। কিন্তু এগুলো ইসরায়েলের মাধ্যমে পৌঁছে দিতে অপরাগতা প্রকাশ করেছেন তারা। তাদের দাবি, অধিকারকর্মীরা ত্রাণ দেওয়ার আড়ালে উস্কানি দিতে এসেছিলেন। আটক সব অধিকারকর্মীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলেও জানিয়েছে ইসরায়েলি মন্ত্রণালয়।সূত্র: আলজাজিরা, রয়টার্সএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণ আফ্রিকায় স্থানীয় খামারে কোরবানির প্রস্তুতি নিচ্ছেন প্রবাসীরা
দক্ষিণ আফ্রিকায় স্থানীয় খামারে কোরবানির প্রস্তুতি নিচ্ছেন প্রবাসীরা

পবিত্র ঈদুল আযহা সামনে রেখে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কোরবানির প্রস্তুতি এখন তুঙ্গে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি Read more

ক্যান্সারের যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা
ক্যান্সারের যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যা

বরগুনার তালতলীতে ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিনের শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে বিষপান করে আমেনা বেগম (৬০) নামে এক নারী Read more

২ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
২ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ১৮ ভাদ্র ১৪৩২ বাংলা, ৮ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

কেইপিজেডে পাহাড়ধসে দুই শিক্ষার্থী নিহত
কেইপিজেডে পাহাড়ধসে দুই শিক্ষার্থী নিহত

চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (কেইপিজেড)-এ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত ও আরও দুইজন Read more

পিরোজপুরে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়, বাস কাউন্টারে জরিমানা
পিরোজপুরে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়, বাস কাউন্টারে জরিমানা

পিরোজপুরের নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে। যাত্রীদের জিম্মি করে বাস কাউন্টারের মালিকরা Read more

গজারিয়ায় প্রতিবেশীর বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল যুবকের
গজারিয়ায় প্রতিবেশীর বিরোধ মেটাতে গিয়ে প্রাণ গেল যুবকের

মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রতিবেশী দুই ভাইয়ের পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে দা’র কোপে নিহত হয়েছেন জান্নাত হোসেন (২৫) নামে এক যুবক। শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন