নওগাঁর পত্নীতলা, ধামইরহাট, মহাদেবপুর ও সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় উপর দিযে আকস্মিক ঝড় বয়ে যায়। শনিবার (৪ অক্টোবর) বিকেলে প্রায় আধঘণ্টার এই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও ফসলের জমি। বহু গাছ উপড়ে পড়েছে, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় অনেক এলাকা এখনো অন্ধকারে। এসময় বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিকেল চারটার দিকে শুরু হওয়া ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি ও মেঘের গর্জনে চারদিক অন্ধকার হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে আকস্মিক আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় প্রবল বেগে ঝড়, সঙ্গে মেঘের গর্জন। এর কিছুক্ষণ পর শুরু হয় মুষলধারে বৃষ্টি। অসময়ে হঠাৎ এমন ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড হয় ঘরবাড়ি-দোকানপাট ও গাছপালা। বিশেষ করে পত্নীতলা উপজেলার মাতাজী, ভাবিচা মোড়, কাঁটাবাড়ি, মহাদেবপুর উপজেলার বিলশিকারী, দেওয়ানপুর, ধামইরহাট ও সদর উপজেলায়সহ কয়েকটি এলাকার লন্ডভন্ড হয়ে পড়ে।পত্নীতলার গোলাম রাব্বি বলেন, ‘এমন ঝড় আগে দেখিনি। চোখের পলকে টিনের চাল উড়ে গেছে, গাছ পড়ে গেছে ঘরের ওপর।’দোকান মালিক শামসুল আলম জানান, ‘এক মিনিটেই দোকানের টিন উড়ে গেল, পণ্য সব নষ্ট।’কৃষক রানা হোসেন বলেন, ‘আমার ৩০০ কলা গাছের মধ্যে ২৯৯টা ভেঙে গেছে, প্রায় দেড় লাখ টাকার ক্ষতি।’পত্নীতলার ইউপি সদস্য বিপুল মন্ডল জানান, ‘মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে গেছে। বহু পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় আছে।’ বিদ্যুৎ বিভাগ জানায়, ‘অনেক খুঁটি পড়ে গেছে, দ্রুত মেরামতের কাজ চলছে।’পত্নীতলা ফায়ার সার্ভিসের এক সদস্য বলেন, ‘আমরা মাতাজি রোড ও পুরাতন বাজারে পড়ে থাকা গাছ সরানোর কাজ করছি।’নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ ও সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’এদিকে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ি বিলে বজ্রপাতে মাছ ধরার সময় বসু (৬০) নামে এক ব্যক্তি নিহত হন। হাঁসাইগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল হোসেন বলেন, ‘বজ্রপাতের ঘটনায় আমরা শোকাহত, সবাইকে খোলা জায়গা এড়িয়ে চলার আহ্বান জানাচ্ছি।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়: প্রধান উপদেষ্টা
পরিবেশের ক্ষতি করে কোনো উন্নয়ন নয়: প্রধান উপদেষ্টা

উন্নয়ন প্রকল্প পরিকল্পনার ক্ষেত্রে নদীর পানিপ্রবাহ যাতে নিরবচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর Read more

গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসা শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু
গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসা শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

পটুয়াখালীর গলাচিপায় হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী জান্নাতুল (৯) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২১ জুন) গোলখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড গোলখালী গ্রামে এই Read more

আশ্রয়ণ প্রকল্পে সরকারি বরাদ্দ: গৃহে বসবাস নেই, জমজমাট মাদক কারবার
আশ্রয়ণ প্রকল্পে সরকারি বরাদ্দ: গৃহে বসবাস নেই, জমজমাট মাদক কারবার

দারিদ্র্য বিমোচন ও গৃহহীনদের পুনর্বাসনের অন্যতম প্রতিশ্রুতি ছিল আশ্রয়ণ প্রকল্প। কিন্তু চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাস্তবচিত্র বলছে, এ প্রকল্প এখন গৃহহীনদের Read more

গৌরনদীতে প্রতিদিন চুরির ঘটনায় আতঙ্কে ব্যবসায়ীরা
গৌরনদীতে প্রতিদিন চুরির ঘটনায় আতঙ্কে ব্যবসায়ীরা

বরিশালের গৌরনদীতে চুরির ঘটনা বেড়েই চলছে। সকাল, দুপুর, দিন কিংবা রাত, কোনও সময়ই থামছে না চুরি। এতে ছোট বা বড় Read more

গোয়ালন্দে দুই তরুণীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার
গোয়ালন্দে দুই তরুণীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে দুই তরুণীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার (০৮ আগস্ট) ভোররাতে ভুক্তভোগী তরুণীর বাবা গোয়ালন্দ Read more

অভিযান শুরু, মাদকের বিরুদ্ধে কোনো সুপারিশ চলবে না: প্রতিমন্ত্রী টুকু
অভিযান শুরু, মাদকের বিরুদ্ধে কোনো সুপারিশ চলবে না: প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ইতিমধ্যেই মাদকের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন