মাদারীপুরে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, অগ্নিদগ্ধ করে নির্যাতন এবং গৃহবন্দি করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাজৈরের ঘটকচর এলাকার মফিজ সরদারের ছেলে সোহাগ সরদার তার ভাড়াটিয়া প্রবাসীর স্ত্রীকে কৌশলে গেস্টরুমে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় তিনি ঘটনাটি সিসিটিভি ফুটেজ ও মোবাইলে ধারণ করে ভিকটিমকে ব্ল্যাকমেইল করতে থাকেন। পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও ভয়ভীতি প্রদর্শন করেন।এরই ধারাবাহিকতায় গত ১ অক্টোবর দুপুরে সোহাগ সরদারের ছোট ভাই জসিম সরদার ভিকটিমকে জিজ্ঞাসা করেন—ঘটনাটি কাউকে জানিয়েছে কি না। ঠিক সেই সময় পূর্বপরিকল্পিতভাবে সোহাগ সরদার, সাজিদ হাওলাদার, মিম বেগম, লামিয়া, ঝর্ণা বেগম, কালাম সরদারসহ আরও কয়েকজন ওই গৃহবধূর কক্ষে প্রবেশ করে দরজা-জানালা বন্ধ করে নির্যাতন শুরু করে।নির্যাতনের একপর্যায়ে তারা গ্যাসের চুলায় খুন্তি গরম করে গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে ছ্যাকা দেয়। এরপর দড়ি দিয়ে বেঁধে ঘরের ভেতরে আটকে রাখা হয়। দীর্ঘ সময় ভিকটিমকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত মাদারীপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢামেক বার্ন ইউনিটে পাঠান।এ ঘটনায় মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘ভিকটিমকে আটকে রেখে মারধরের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশজুড়ে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮০৯
দেশজুড়ে পুলিশের অভিযানে গ্রেফতার ১৮০৯

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ২৮১ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫২৮ Read more

মার্কিন পপ গায়িকা কনি ফ্রান্সিস আর নেই
মার্কিন পপ গায়িকা কনি ফ্রান্সিস আর নেই

জনপ্রিয় মার্কিন পপ গায়িকা কনি ফ্রান্সিস আর নেই। মঙ্গলবার (১৬ জুলাই) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই কিংবদন্তি শিল্পী। মৃত্যুকালে Read more

প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা
প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।শনিবার (২৪ মে) সকালে জাতীয় অর্থনৈতিক Read more

অজ্ঞানপার্টির ডিম খেয়ে টাকা–মোবাইল খোয়ালেন এমপি প্রার্থী
অজ্ঞানপার্টির ডিম খেয়ে টাকা–মোবাইল খোয়ালেন এমপি প্রার্থী

ঢাকা থেকে নিজ জেলায় ফেরার পথে অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন গাইবান্ধা-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আজিজার রহমান। এ ঘটনায় তিনি Read more

রিয়ালে আরও বহু বছর থাকতে চান গোল্ডেন বুট জয়ী এমবাপ্পে
রিয়ালে আরও বহু বছর থাকতে চান গোল্ডেন বুট জয়ী এমবাপ্পে

ব্যক্তিগত পারফরম্যান্স বিচারে গত মৌসুমটা দারুণ কেটেছে কিলিয়ান এমবাপ্পের। শুধু লা লিগাতেই করেছিলেন ৩৪ ম্যাচে ৩১ গোল। এই পাফরম্যান্সের কারণেই Read more

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা, জানা গেল কারন!
ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা, জানা গেল কারন!

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশনে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছে। গত ১৪ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন