সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অন্তিম বিদায় যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে সম্পন্ন হওয়ায় রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কৃতজ্ঞতা প্রকাশ করে একটি পোস্ট করেন। পোস্টে তারেক রহমান বলেন, ‘গতকাল (বুধবার), আমার জীবনের এক গভীর শোকের মুহূর্তে, আমি আমার মায়ের শেষ বিদায় দিতে পেরেছি। এটি এমন এক ঐতিহাসিক বিদায়, যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে। আর সেটি সম্ভব হয়েছে যাঁদের যত্ন, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের কারণে; তাদের সবাইকে আমি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই।দেশনেত্রীর অন্তিম যাত্রায় অবিরত দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা। আপনারা শুধু শৃঙ্খলা বজায় রাখেননি, শোকময় পরিবেশেও মানবিকতার উদাহরণ দেখিয়েছেন। আপনারা আমাদের সবাইকে নিরাপদে রেখেছেন ও শান্তিপূর্ণভাবে জানাজায় অংশগ্রহণের সুযোগ দিয়েছেন।’তারেক রহমান ফেসবুক পোস্টে লিখেন, ‘নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নারী ও পুরুষ সদস্যদেরও আমি ধন্যবাদ জানাই, যার মাঝে রয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, র‌্যাব ও এপিবিএন। আপনাদের ধৈর্য, সততা ও দায়িত্ববোধের কারণে লাখ লাখ মানুষ নিরাপদে একত্রিত হতে পেরেছে, স্বতঃস্ফূর্তভাবে শোক প্রকাশ ও শ্রদ্ধা জানাতে পেরেছে, এবং শান্তিপূর্ণভাবে ফিরে যেতে পেরেছে।’‘যাঁদের কাজ অনেক সময় চোখে পড়ে না, ডিজিএফআই, এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের নিবেদিত সদস্যদের প্রতিও আমি সমানভাবে কৃতজ্ঞ। আপনাদের সতর্কতা ও দায়িত্ববোধের কারণে দিনটি নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে’, যোগ করেন তিনি।তারেক রহমান বলেন, ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও, ডিজি এসএসএফ, গৃহায়ন ও গণপূর্ত, তথ্য ও সম্প্রচার, আইন, বিচার ও সংসদ বিষয়ক, সংস্কৃতি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়সমূহের উপদেষ্টাগণ, ও কর্মকর্তা-কর্মচারীদের অবদানও আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি। আপনাদের সমন্বয় এবং উপস্থিতির মাধ্যমে, আমরা শান্তিতে শোক প্রকাশ ও শ্রদ্ধা জানাতে পেরেছি।’ তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদেরও ধন্যবাদ। তাঁদের আন্তরিক প্রচেষ্টার কারণে বিদেশি উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত হয়ে সমবেদনা জানাতে পেরেছেন। এটা প্রমাণ করে, দেশের সীমানার বাইরে থেকেও আমার মা’র প্রতি কতটা গভীর সম্মান ছিল।’ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন, ‘কয়েক বর্গ কিলোমিটারজুড়ে ছড়িয়ে থাকা বিশাল জনসমুদ্রের মধ্যে এই অনুষ্ঠান কভার করা সাংবাদিকদের জন্য খুবই কঠিন ছিল। এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দেশ-বিদেশের মিডিয়াকর্মীরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে জানাজার নামাজ ও দাফনের খবর, ছবি ও ভিডিও সারা বিশ্বে পৌঁছে দিয়েছেন। তাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ।’বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ও তাঁর মন্ত্রিসভার সদস্যদেরও অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই। জাতীয় শোকের এই কঠিন সময়ে তাঁরা ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে প্রতিটি মুহূর্তে শান্তি ও যত্ন বজায় রাখতে সাহায্য করেছেন, যা আমাদের পরিবারের জন্য অমূল্য সমর্থন হিসেবে অনুভূত হয়েছে।’সব শেষে তারেক রহমান বলেন, ‘আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই; প্রতিষ্ঠান হিসেবে নয়, মানুষ হিসেবে। গভীর শোকের এই সময়ে আপনারা যে সহমর্মিতা, সম্মান এবং দায়িত্ববোধ দেখিয়েছেন, তা আমাদের হৃদয় স্পর্শ করেছে। আপনারা ছিলেন সেই শক্তি, যার কারণে আমাদের পরিবার ও পুরো জাতি মর্যাদার সঙ্গে আমার মা’র স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে, আলহামদুলিল্লাহ।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
পঞ্চগড়ে ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

পঞ্চগড় শহরের মসজিদপাড়া এলাকায় কোচিং সেন্টারে নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মোস্তাফিজুর রহমান (৩২) নামের এক শিক্ষককে জনতা Read more

নারী বিশ্বকাপ: টস হেরে ব্যাটিংয়ে টাইগ্রেসরা
নারী বিশ্বকাপ: টস হেরে ব্যাটিংয়ে টাইগ্রেসরা

শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়ের মধ্য দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছিল বাংলাদেশ দলের। তাই ভারতের বিপক্ষে আজকের ম্যাচটি নিগার Read more

আগামী বছর ফিজিতে দূতাবাস খুলবে ইসরায়েল
আগামী বছর ফিজিতে দূতাবাস খুলবে ইসরায়েল

ইসরায়েল আগামী বছর ফিজিতে একটি নতুন দূতাবাস খোলার পরিকল্পনা করছে। আজ বৃহস্পতিবার ইসরায়েল এ ঘোষণা দিয়েছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার Read more

জয়পুরহাটে মাদকসহ সাবেক সেনা সদস্য আটক
জয়পুরহাটে মাদকসহ সাবেক সেনা সদস্য আটক

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ তাজুল ইসলাম (৫২) নামে এক সাবেক সেনা সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার (৭ Read more

জাজিরায় পদ্মার ভয়াবহ ভাঙনে নিঃস্ব শত পরিবার
জাজিরায় পদ্মার ভয়াবহ ভাঙনে নিঃস্ব শত পরিবার

শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা নদীর ডান তীরজুড়ে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিপুল পরিমাণ জিও ব্যাগ Read more

ফাঁকা ৪৭ আসনে দু’একদিনের মধ্যে প্রার্থী ঘোষণা: জুবায়ের
ফাঁকা ৪৭ আসনে দু’একদিনের মধ্যে প্রার্থী ঘোষণা: জুবায়ের

খালি থাকা ৪৭টি আসনে দু’একদিনের মধ্যেই প্রার্থিতা চূড়ান্ত করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট। বিষয়টি নিশ্চিত করে জামায়াতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন