তরুণ প্রজেন্মর (জেন জি) সরকারবিরোধী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে মরক্কো। বুধবার (০১ অক্টোবর) দেশটির উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় আইনশৃঙ্ক্ষলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ২ বিক্ষোভকারী।রয়টার্স এক প্রতিবেদনে জানায়, বুধবার লাকলিয়ার একটি পুলিশ স্টেশনে হামলা চালায় একদল বিক্ষোভকারী। উদ্দেশ্য ছিল অস্ত্র লুটপাট। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি ও টিয়ারশেল ছোড়ে আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যরা। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং কয়েক জন আহত হন।বিক্ষোভকারীদের অনেকেরই হাতে ছুরি ছিল। তবে পুলিশ সমানে গুলি ও টিয়ারশেল ছুড়তে থাকা তা ব্যবহারের সুযোগ পাননি তারা। তবে তারা থানা এবং পুলিশের যানবাহনে অগ্নিসংযোগ করেছেন।ক্রমবর্ধমান বেকারত্বের অবসান, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা পরিষেবার মান বৃদ্ধির দাবিতে গত ২৮ সেপ্টেম্বর শনিবার থেকে রাবাতে বিক্ষোভ শুরু করেছে তরুণ প্রজন্ম। জেনজি ২১২ নামের একটি অখ্যাত এবং কম পরিচিত সংগঠন এই বিক্ষোভের প্রধান সংঘঠক। তরুণ-তরুণীদের বিক্ষোভে নামার আহ্বান জানিয়ে গত কয়েক দিন ধরে টিকটক, ইনস্টাগ্রাম এবং গেমিং অ্যাপগুলোতে প্রচারণা চলাচ্ছে জেনজি ২১২।এদিকে গতকাল থানায় হামলার পাশাপাশি আগাদিরের বিয়ৌগ্রা এলাকায় একটি ব্যাংক এবং কয়েকটি দোকান লুটপাট করেছে জেন জি বিক্ষোভকারীরা। আবদেস্লাম চেগ্রি নামের এক প্রত্যাক্ষদর্শী রয়টার্সকে জানান, “আমি একটি ক্যাফেতে বসে পিএসজি বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ দেখছিলাম। হঠাৎ দেখলাম বেশ কয়েকজন তরুণ পাশের একটি দোকানে পাথর ছুড়ছে। তারপর তাদেরকে দোকনের দরজা ভেঙে প্রবেশ করতে দেখেছি আমি।”মরক্কোর পর্যটন শহর মারাকেশেও একটি পুলিশ স্টেশনে আগুন দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি ভবন ও দোকানে ভাঙচুর চালিয়েছে জেন জি বিক্ষোভকারীরা।বিক্ষোভকারীরা মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখান্নৌচের পদত্যাগ দাবি করেছেন জেন জি বিক্ষোভকারীরা।মরক্কোয় বেকারত্বের হার ১২ দশমিট ৮ শতাংশ এবং এটি ক্রমশ বাড়ছে। দেশটির তরুণদের মধ্যে ৩৫ দশমিক ৮ শতাংশ এবং স্নাতক সম্পন্নকারীদের মধ্যে ১৯ শতাংশ বর্তমানে বেকার।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালকিনিতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার
কালকিনিতে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে ৬৫ বছর বয়সের এক মানসিক ভারসাম্যহীন মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ রোববার সন্ধ্যায় উপজেলা টিএন্ডটি অফিসের Read more

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধবিরতি চুক্তি এই সপ্তাহেই, আশা ট্রাম্পের
ইউক্রেন-রাশিয়ার যুদ্ধবিরতি চুক্তি এই সপ্তাহেই, আশা ট্রাম্পের

চলতি সপ্তাহেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোন শর্ত Read more

প্রবাস ফেরত পপির সঙ্গে চাচার প্রতারণা, চান জীবনের নিরাপত্তা
প্রবাস ফেরত পপির সঙ্গে চাচার প্রতারণা, চান জীবনের নিরাপত্তা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার প্রবাস ফেরত পপি আক্তার (৩৫) চাচার কাছে প্রতারণার শিকার হয়েছেন। প্রতিবাদ করায় হামলায় রক্তাক্ত হয়ে বিচার পাওয়ার Read more

মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে আজ
মেট্রোরেল চলাচল ৪০ মিনিট বন্ধ থাকবে আজ

মেট্রোরেল চলাচল আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নিরাপত্তার স্বার্থে  ৪০ Read more

লগি-বৈঠা হত্যাকাণ্ডের বিচার ও ফ্যাসিবাদী দল নিষিদ্ধের দাবি জামায়াতের
লগি-বৈঠা হত্যাকাণ্ডের বিচার ও ফ্যাসিবাদী দল নিষিদ্ধের দাবি জামায়াতের

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত তথাকথিত ‘লগি-বৈঠা হত্যাকাণ্ড’-এর বিচার ও আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটভুক্ত রাজনৈতিক দলগুলোকে ‘ফ্যাসিবাদী’ Read more

ফটিকছড়িতে অর্ধগলিত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে অর্ধগলিত অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট অর্ধগলিত অবস্থায় আবু তাহের (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ভূজপুর থানা পুলিশ।বুধবার (৩০ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন