ইরানের রাজধানী তেহরানে ইসরাইলের একাধিক বিমান হামলায় দেশটির অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন।ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে শুত্রবার (১৩ জুন) পৃথকভাবে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম সিএনএন।সিএনএন জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কমান্ডার-ইন-চিফ জেনারেল হোসেইন সালামি ইসরাইলের রাতভর চালানো বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে একাধিক ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।শুক্রবার সকালে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন ও সংবাদ সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানায়, রাজধানী তেহরানে আইআরজিসি-এর সদর দপ্তরে হামলার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন।হোসেইন সালামি ২০১৯ সাল থেকে বিপ্লবী গার্ডস বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং ইরানের পরমাণু ও সামরিক কৌশল নির্ধারণে ছিলেন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার নেতৃত্বেই ইরান আঞ্চলিক প্রভাব বিস্তারে একাধিক সামরিক কার্যক্রম চালিয়ে এসেছে, বিশেষত ইরাক, সিরিয়া ও লেবাননে।এই ঘটনায় ইরানজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দেশটির সেনাবাহিনী ও রেভল্যুশনারি গার্ডস এরই মধ্যে তার মৃত্যু নিশ্চিত করে প্রতিশোধের হুমকি দিয়েছে।ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস মূলত একটি সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তি যা দেশটির ইসলামি শাসন ব্যবস্থার প্রতি ভেতর ও বাইরে থেকে আসা যে কোনো হুমকিকে প্রতিরোধে কাজ করে।বিবিসি জানায়, আইআরজিসি ইরানের সশস্ত্র বাহিনীর একটি শক্তিশালী শাখা, যার রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক প্রভাব দেশটির ভেতরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গার্ডস বাহিনী বিশেষত ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হঠাৎ কেন দক্ষিণাঞ্চল জুড়ে কুকুর ভয়ংকর!
হঠাৎ কেন দক্ষিণাঞ্চল জুড়ে কুকুর ভয়ংকর!

শুধু শহর নয়, দিনদিন পুরো বরিশালে ব্যাপক হারে বেড়েছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা। আর এই বেওয়ারিশ কুকুর এখন একটি ভীতিকর সামাজিক Read more

গ্রিসের উপকূলে নৌকাডুবে ১৪ জন নিহত
গ্রিসের উপকূলে নৌকাডুবে ১৪ জন নিহত

গ্রিসের বৃহত্তম দ্বীপ ক্রিটের উপকূলে নৌকাডুবে ১৪ জন মিসরীয় নাগরিক নিহত হয়েছেন। এরা সবাই নথিবিহীন অভিবাসনপ্রত্যাশী ছিলেন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মিসরের Read more

নীলফামারীতে সিজারের বিল দিতে না পারায় ‘বাচ্চা বিক্রির’ চাপ!
নীলফামারীতে সিজারের বিল দিতে না পারায় ‘বাচ্চা বিক্রির’ চাপ!

নীলফামারীর ডোমার উপজেলার একটি প্রাইভেট ক্লিনিকে সিজারের পর ক্লিনিকের বিল পরিশোধ করতে না পারায় নবজাতক বিক্রি করার জন্য স্বজনদের ওপর Read more

লোহাগাড়ায় অনুমোদনহীন করাতকলের ছড়াছড়ি
লোহাগাড়ায় অনুমোদনহীন করাতকলের ছড়াছড়ি

বন বিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে লোহাগাড়ায় অবৈধ করাতকল ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে। বন ও পরিবেশ বিভাগের তদারকি ও যথাযথ Read more

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ
দুধ দিয়ে গোসল করা কি জায়েজ

কেউ কোনো দল ত্যাগ করলে, বা নিজেকে পরিবর্তন করে বিশেষভাবে পবিত্রতা লাভের উদ্দেশ্যে দুধ দিয়ে গোসল করতে দেখা যায় অনেককে। Read more

মির্জাপুরে ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নগদ অর্থ, গুলিসহ গ্রেপ্তার ২
মির্জাপুরে ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নগদ অর্থ, গুলিসহ গ্রেপ্তার ২

টাঙ্গাইলের মির্জাপুরে ফাঁকা গুলি ছুরে মহিষ ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় নগদ অর্থ, মোটরসাইকেল, মাইক্রোবাস ও ১০ রাউন্ড গুলি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন