জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ঘোষণার পর রাজধানীর শাহবাগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অবরোধ কর্মসূচি চলছে। পাশাপাশি আরও বিভিন্ন এলকায় চলছে একই কর্মসূচি।গতকাল রাত থেকেই এ দাবি নিয়ে টানা আন্দোলন চলছে। শুরুতে গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ করে। আজ শুক্রবার (৯ মে) দিনের শুরুতে এর কিছুটা দূরে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পার্শ্ববর্তী সড়কে মঞ্চ তৈরি করে একই দাবিতে সমাবেশ করে তারা। সেই সমাবেশেই শাহবাগ অবরোধের ডাক দেন হাসনাত আবদুল্লাহ। এনসিপি নেতাদের আহ্বানে গতকাল থেকে শুরু হওয়া এই আন্দোলনে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, প্ল্যাটফর্মও যোগ দিয়েছে।বিকেল থেকে শাহবাগে অবরোধ কর্মসূচি চলায় সেখানে যান চলাচল বন্ধ রয়েছে। বিক্ষোভকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ না ছাড়ার কথা জানিয়েছেন।এই কর্মসূচির বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে রাত ৭টা ৫৫ মিনিটে এনসিপি আহবায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ‘শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে।দেশের সার্বভৌমত্ববিরোধী, স্বাধীনতাবিরোধী, জুলাইবিরোধী, গণতন্ত্রবিরোধী, ইসলামবিরোধী, নারীবিরোধী, মানবতাবিরোধী ফ্যাসিস্ট সন্ত্রাসী মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থী সকল শক্তি ঐক্যবদ্ধ হই।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মস্কোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি
মস্কোর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি

ইসরাইল ও যুক্তরাষ্ট্রে হামলায় আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে মস্কোর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির Read more

আওয়ামী লীগের বিচার-সংস্কার বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: পাটওয়ারী
আওয়ামী লীগের বিচার-সংস্কার বাস্তবায়ন না হলে মাঠে গড়াবে: পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের ২৪-এর গণঅভ্যুত্থানের তাৎপর্য ধ্বংস করা হচ্ছে। সংসদে যদি সংস্কার বাস্তবায়ন না Read more

আরও ২৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে আরব আমিরাতের রাষ্ট্রপতি
আরও ২৫ প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছে আরব আমিরাতের রাষ্ট্রপতি

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যা ও নিপীড়নের প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও ২৫ প্রবাসী বাংলাদেশিকে Read more

মুন্সিগঞ্জে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যার চেষ্টা
মুন্সিগঞ্জে শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যার চেষ্টা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় শ্বশুরবাড়িতে অবস্থানকালে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে জলিল বেপারী (৪০) নামে এক ব্যক্তি গাছে উঠে আত্মহত্যার চেষ্টা Read more

তিন দেশের সঙ্গে পরমাণু আলোচনায় বসছে ইরান
তিন দেশের সঙ্গে পরমাণু আলোচনায় বসছে ইরান

ইউরোপের ৩ দেশ ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের সঙ্গে পরমাণু সংলাপে বসতে যাচ্ছে ইরান। আগামী শুক্রবার (২৫ জুলাই) তুরস্কের ইস্তাম্বুল শহরে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন