মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘জাটকা ধরতে গিয়ে তারা ইলিশ ধ্বংস করে দিয়েছে।’ এছাড়া ইলিশের রাস্তাগুলো ভরাট হয়ে গেছে, এর কারণে এবার ইলিশ কম পেয়েছি। প্রতি বছরের মতো এ বছরও মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা অক্টোবরের ৪ তারিখ থেকে শুরু হচ্ছে ২৪ তারিখ পর্যন্ত।বুধবার (১ অক্টোবর) বিকালে টাঙ্গাইলের মির্জাপুরের দানবীর রণদা প্রসাদ সাহার গ্রামের বাড়ির দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন।তিনি বলেন, ‘আমরা গত বছর যে উদ্যোগ নিয়েছিলাম, তাতে সফলতা আসছিল। এতে করে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা হয়েছিল। এ বছর মা ইলিশ রক্ষায় পুলিশ, নৌবাহিনী ছাড়াও বিমান বাহিনী ড্রোন দিয়ে কাজ করবে।’উপদেষ্টা আরও বলেন, ‘ইলিশ মাছ কম আহরণের মূল কারণ হচ্ছে কারেন্ট জাল ও চায়না জাল। সে কারণে এ বছর আমরা একটু বেশি সতর্ক থাকবো। আশা করছি এ বছর একটু বেশি ইলিশ রক্ষা করতে পারবো।’এ সময় উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, সুইজারল্যান্ডের এম্বাসেডর ডিপুটি হেড অফ মিশন দিপক ইলমার, টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম, ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম প্রমুখ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ১২০০ শতাংশ
ভারতে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ১২০০ শতাংশ

ভারতে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাস সংক্রমণ। দেশটিতে মাত্র এক সপ্তাহে ১২০০ শতাংশ বেড়েছে সক্রিয় কোভিড কেস। সর্বশেষ হিসাব অনুযায়ী, Read more

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় মামলা, আটক ৫
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় মামলা, আটক ৫

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার (৮ আগস্ট) সকালে নিহত ব্যক্তির বড় ভাই মো. Read more

শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে যেসব জেলায়
শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে যেসব জেলায়

দেশের ১০ জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার (৬ Read more

পবিত্র শবেমেরাজ আজ
পবিত্র শবেমেরাজ আজ

পবিত্র শবেমেরাজ আজ শুক্রবার (১৬ জানুয়ারি)। ইসলাম ধর্মের অন্যতম তাৎপর্যপূর্ণ এই রাতটি ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে পালন করবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।শবেমেরাজ Read more

ইয়েমেনে ৭ ড্রোন ধ্বংস, যুক্তরাষ্ট্রের ক্ষতি ২০০ মিলিয়ন ডলার
ইয়েমেনে ৭ ড্রোন ধ্বংস, যুক্তরাষ্ট্রের ক্ষতি ২০০ মিলিয়ন ডলার

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বোমা হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ছয় সপ্তাহেরও কম সময়ে যুক্তরাষ্ট্রের ৭টি রিপার ড্রোন ভূপাতিত করেছে Read more

হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘খুব গভীর’ আলোচনা চলছে: ট্রাম্প
হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘খুব গভীর’ আলোচনা চলছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ‘খুব গভীর’ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন