মুন্সীগঞ্জে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সদর উপজেলার শহর বাজার ও সুপার মার্কেট এলাকায় অভিযান চালায় অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। অভিযানে শহর বাজারের সন্তোষ বণিক অ্যান্ড সন্স নামক একটি দোকানে জর্দার রঙের নামে নন-ফুডগ্রেড টেক্সটাইল রঙ বিক্রির প্রমাণ মেলে। প্রতিষ্ঠানটিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সুপার মার্কেট এলাকার মেহেরুন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বাজারের বিভিন্ন মুদি, কাঁচাবাজার, গোশত ও ডিমের দোকানে মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ যাচাই করা হয়। অভিযানে সহায়তা করেন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার বাহিনীর একটি টিম।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মুন্সীগঞ্জে সন্ত্রাসীকে মারধর করে দুই চোখ বিনষ্ট
মুন্সীগঞ্জে সন্ত্রাসীকে মারধর করে দুই চোখ বিনষ্ট

মুন্সীগঞ্জের শ্রীনগরে মো. রাসেল (২৭) নামে এক সন্ত্রাসীর দু’চোখ বিনষ্ট ও হাত-পা ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ মে) দিবাগত Read more

গোপালগঞ্জে হামলা-সংঘর্ষের ঘটনায় আটক ১৪
গোপালগঞ্জে হামলা-সংঘর্ষের ঘটনায় আটক ১৪

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পদযাত্রা ও সভাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা, সংঘর্ষের ঘটনায় কারফিউ চলছে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত Read more

বিকাশ-নগদে দেওয়া যাবে শুল্ককর
বিকাশ-নগদে দেওয়া যাবে শুল্ককর

অর্থবছরের শুরুতে আমদানি-রপ্তানিকাজে সংশ্লিষ্ট শুল্ককর এখন থেকে অনলাইনে ‘এ-চালান’ এর মাধ্যমে সরাসরি সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। Read more

শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিস্তৃত আলোচনা হয়েছে: প্রেস উইং
শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিস্তৃত আলোচনা হয়েছে: প্রেস উইং

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার প্রথম দিনে গুরুত্বপূর্ণ সব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। গতকাল (৯ Read more

বরিশালে চোর চক্রের দুই সদস্য গ্রেফতার
বরিশালে চোর চক্রের দুই সদস্য গ্রেফতার

বরিশাল নগরীতে ব্যাটারিচালিত একটি অটো গাড়ি চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। অভিযানে Read more

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন এক লাখেরও বেশি
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায়, বিদ্যুৎ বিচ্ছিন্ন এক লাখেরও বেশি

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে এক লাখেরও বেশি বাড়ি-ঘর বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন