অনুপ্রবেশকারীদের কারণে ভারতের বৈচিত্র্যের ঐক্য হুমকির মুখোমুখি হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।তিনি বলেন, এই পরিবর্তন সামাজিক সম্প্রীতি ও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ঝুঁকিও তৈরি করছে। ঐক্যের এই শক্তি ভেঙে গেলে ভারত দুর্বল হয়ে পড়বে।বুধবার (০১ অক্টোবর) ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) শতবর্ষ পূর্তি উপলক্ষে দেওয়া ভাষণে এসব কথা বলেন মোদি। গত ১৫ আগস্টের ভাষণের কথা স্মরণ করে মোদি বলেন, তিনি তখনই ‘অনুপ্রবেশকারীদের হাত থেকে ভারতীয় নাগরিকদের রক্ষার জন্য ‘ডেমোগ্রাফিক মিশনের’ ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, অনুপ্রবেশকারীরা দেশের তরুণদের কর্মসংস্থান কেড়ে নিচ্ছে এবং আমাদের বোন-মেয়েদের লক্ষ্যবস্তু করছে।নরেন্দ্র মোদি বলেন, ‌‌‘‘এই কারণেই আমি ডেমোগ্রাফিক মিশনের ঘোষণা দিয়েছি।’’সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, স্বাধীনতা দিবসের ওই মন্তব্য মুসলিম সম্প্রদায়ের প্রতি ইঙ্গিত করে নরেন্দ্র মোদি দিয়েছিলেন বলে অনেকে মনে করেন। আগামী বছর দেশটির পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসকে লক্ষ্য করে ওই মন্তব্য করেছিলেন তিনি।নরেন্দ্র মোদি অভিযোগ করে বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও তার প্রশাসন ভোটের স্বার্থে মুসলিম-অধ্যুষিত বাংলাদেশ থেকে ‘অনুপ্রবেশে’ সমর্থন করছে। ভারতের প্রধানমন্ত্রীর এই দাবি প্রত্যাখ্যান করে তৃণমূল বলেছিল, রাজনৈতিক স্বার্থে তারা অনুপ্রবেশকারীদের রক্ষা করে না। বরং দলটি এমন বক্তব্যকে বাঙালিদের জন্য অপমানজনক বলে আখ্যা দেয়।তৃণমূল পাল্টা অভিযোগ করে, বিজেপি পরিকল্পিত উপায়ে অন্য দেশের নাগরিকদের বিষয়ে বিদ্বেষে উসকানি দিচ্ছে। মমতা বলেছিলেন, সীমান্ত নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের। অনুপ্রবেশ যদি সত্যিই ঘটে থাকে, তাহলে এর সমাধান করার দায়িত্বও কেন্দ্রের।আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে; যেখানে অবৈধ অনুপ্রবেশ ইতোমধ্যে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে। ভোটার তালিকার বাধ্যতামূলক ‘বিশেষ নিবিড় সংশোধন’ কার্যক্রম শেষ হলে এ বিষয়ে আরও বিতর্ক তৈরি হতে পারে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (২৮ এপ্রিল)
আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা (২৮ এপ্রিল)

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু আজ। রাতে রয়েছে আইপিএলের একটি ম্যাচসহ ইতালিয়ান লিগের খেলা। চলুন এক নজরে Read more

সেনাবাহিনীর সঙ্গে আলোচনা না করেই বেরিয়ে গেলেন নেপালের সমন্বয়করা
সেনাবাহিনীর সঙ্গে আলোচনা না করেই বেরিয়ে গেলেন নেপালের সমন্বয়করা

সেনাবাহিনীর সঙ্গে আলোচনা না করেই বেরিয়ে গেলেন নেপালের সমন্বয়করাদেশের নতুন নেতৃত্ব নির্ধারণ নিয়ে সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে বৈঠকে Read more

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ঢাকা মেডিকেল কলেজ
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ঢাকা মেডিকেল কলেজ

অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পশাপাশি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে।আজ শনিবার (২১ জুন) দুপুরের Read more

নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই জোড়া অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি
নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেই জোড়া অ্যাসিস্টে মায়ামিকে জেতালেন মেসি

ইউরোপ ছেড়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে লোনে যোগ দিয়েছেন ইন্টার Read more

হাড় কাঁপানো শীতে কাঁপছে উলিপুরের জনপদ, তাপমাত্রা ৮.৫ ডিগ্রি
হাড় কাঁপানো শীতে কাঁপছে উলিপুরের জনপদ, তাপমাত্রা ৮.৫ ডিগ্রি

হাড় কাঁপানো শীত ও উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের উলিপুরের জনপদ। জেলার উপর দিয়ে বয়ে চলা টানা শৈত্যপ্রবাহে Read more

ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েন, ভবিষ্যৎ কী?
ভারত-বাংলাদেশ কূটনৈতিক টানাপোড়েন, ভবিষ্যৎ কী?

বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে আবারও অস্বস্তির ছাপ পড়েছে। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব, ঢাকায় ভারতীয় মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন