চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় যাত্রীবেশে সিএনজি ছিনতাই চক্রের মূলহোতা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সাইফুল রাঙামাটি জেলার লংগদু থানার ওসমান গণির ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো চারটি মামলা রয়েছে। গতকাল (৩০ সেপ্টেম্বর) রাতে হাটহাজারী থানার আমানবাজার এলাকা থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানাযায়, ৯ সেপ্টেম্বর বিকালে উপজেলার হাশিমপুর-ধোপাছড়ি সড়কের ৩ নাম্বার ব্রিজ সংলগ্ন এলাকায় যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা চালকের হাত-পা বেঁধে সিএনজি  ছিনতাই করে। ঘটনার পর থেকেই চন্দনাইশ থানার পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে আসছিলেন। কঠোর নজরদারির মাধ্যামে অবশেষে সাইফুলকে গ্রেপ্তার করা হয়। সাইফুল বিভিন্ন সময় নিজেকে ইটালি প্রবাসী সহ বিভিন্ন ধরনের পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ ছিনতাই করে আসছিল। ছিনতাই করা সিএনজি নিদ্দিষ্ট ব্যক্তির কাছে বিক্রি করে বলেও স্বীকার করে সে।চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, ‘গ্রেপ্তার সাইফুলের বিরুদ্ধে আরও মামলা রয়েছে, সে অত্যন্ত ধূর্ত। দীর্ঘ চেষ্টার পর তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। চক্রটিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাগরপুর থানার ওসি রফিকুল জেলার সেরা অফিসার ইনচার্জ নির্বাচিত
নাগরপুর থানার ওসি রফিকুল জেলার সেরা অফিসার ইনচার্জ নির্বাচিত

টাঙ্গাইল জেলার নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ২০২৫ সালের এপ্রিল মাসের জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। এ Read more

‘স্যার আমি গরীব মানুষ, টাকা কম নেন’
‘স্যার আমি গরীব মানুষ, টাকা কম নেন’

কক্সবাজারের চকরিয়া থানার সেকেন্ড অফিসার ফজলে রাব্বি ইশান-এর বিরুদ্ধে প্রকাশ্য ঘুষ বাণিজ্যের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, থানার ভেতরে নিজের Read more

আজারবাইজানের সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে সম্মত প্রধান উপদেষ্টা
আজারবাইজানের সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে সম্মত প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজারবাইজানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি কর্মসূচির বিনিময় বৃদ্ধির লক্ষ্যে কানেক্টিভিটি বাড়াতে সম্মত Read more

নান্দাইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নান্দাইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে পুকুরের পানিতে ডুবে আসিফ নামের ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ জুন) উপজেলার শেরপুর ইউনিয়নের কোণা-পাছরুখি গ্রামে Read more

মেক্সিকোতে জরুরি অবতরণের সময় বিমান বিধ্বস্ত, নিহত ৭
মেক্সিকোতে জরুরি অবতরণের সময় বিমান বিধ্বস্ত, নিহত ৭

মেক্সিকোতে জরুরি অবতরণের চেষ্টা করার সময় একটি ছোট বেসরকারি বিমান বিধ্বস্ত হয়। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। খবর সামা Read more

মিষ্টির অর্ডার দ্বন্দ্বে মুন্সিগঞ্জে আসলাম সুইটসে মারামারি, আহত ৩
মিষ্টির অর্ডার দ্বন্দ্বে মুন্সিগঞ্জে আসলাম সুইটসে মারামারি, আহত ৩

আসলাম সুইটস অ্যান্ড বেকারির মুন্সিগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়া শাখায় মিষ্টির অর্ডারকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে মারামারি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন