প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য ভুলভাবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।বাংলাফ্যাক্ট জানিয়েছে, আওয়ামী লীগের ‘কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা’ তুলে নেয়ার কথা বলেননি ড. ইউনূস।বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় দলটি নির্বাচন করতে পারবে না। তার ভাষায়, ‘অন্যথায়, আমরা নির্বাচন করতে পারব না।’অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সভার সিদ্ধান্ত ছিল, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকবে।’  জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবাদমাধ্যম জেটিওকে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা। সাংবাদিক মেহেদি হাসান এই সাক্ষাৎকার নেন। তার সঙ্গে দীর্ঘ আলোচনায় অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নেয়ার প্রসঙ্গও উঠে আসে। সাক্ষাৎকারটি সোমবার (২৯ সেপ্টেম্বর) প্রকাশ করেছে জেটিও। সাক্ষাৎকারে, জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির আগে কেন হচ্ছে না? মিয়ানমারের ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর বিষয়ে সরকারের পরিকল্পনা কী? আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ করার সিদ্ধান্ত তিনি কীভাবে ব্যাখ্যা করেন?– এমন বিভিন্ন প্রশ্ন তোলেন মেহেদি হাসান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন পণ্য আটক
যশোরে বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন পণ্য আটক

যশোরের বেনাপোল-শার্শা সীমান্তে চোরাচালানী বিরোধী অভিযান চালিয়ে ৯ লাখ ৮২ হাজার টাকা মূল্যের বিদেশী মদ, ফেন্সিডিল, গাঁজা, বাইসাইকেল, ইউরিয়া সার, Read more

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪
যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

যুক্তরাষ্ট্রে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা সদস্য নিহত হয়েছেন। দেশটির ওয়াশিংটন অঙ্গরাজ্যে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে মার্কিন সেনাবাহিনীর Read more

অবশেষে ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০
অবশেষে ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা, জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আসন সমঝোতায় ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে ১১ দলীয় নির্বাচনী ঐক‍্য।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত Read more

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় পাবিপ্রবি প্রশাসনের আতিথেয়তায় মুগ্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা
গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় পাবিপ্রবি প্রশাসনের আতিথেয়তায় মুগ্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের  স্নাতক (সম্মান) শ্রেণির 'এ' ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। পাবনা বিজ্ঞান Read more

হবিগঞ্জে গৃহবধূকে বাস থেকে নামিয়ে নির্যাতন, ৫ নারী কারাগারে
হবিগঞ্জে গৃহবধূকে বাস থেকে নামিয়ে নির্যাতন, ৫ নারী কারাগারে

হবিগঞ্জে নারী নির্যাতন মামলা করার কারণে এক নারীকে বাস থেকে নামিয়ে মারধর ও অপহরণের অভিযোগে দায়ের করা মামলায় পাঁচ নারী Read more

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।রবিবার (৪ মে) সকাল ৭টা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন