মুন্সিগঞ্জের গজারিয়ায় মধ্য ভাটেরচর এলাকায় বজ্রপাতে রবিউল আউয়াল (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার মধ্য ভাটেরচর বাজার সংলগ্ন এলাকায় মেঘনার শাখা নদীতে এ ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিক একটি আনলোডিং ড্রেজারে কর্মরত ছিলেন। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার একরামপুর গ্রামের মৃত তাহের আলীর ছেলে।ঘটনার প্রত্যক্ষদর্শী ওসমান গনি বলেন, বিকেলে হঠাৎ করে গজারিয়ায় বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় মধ্য ভাটেরচর গ্রাম সংলগ্ন মেঘনার শাখা নদীতে একটি ড্রেজার থেকে বালু আনলোড করছিল রবিউলসহ কয়েকজন শ্রমিক। হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয় রবিউল। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নুসরাত ফারজানা বলেন, বিকাল চারটার দিকে তাকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে আমরা তাকে মৃত ঘোষণা করি। হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছিল।গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘এরকম কোনো তথ্য আমার কাছে নেই। আমি খোঁজখবর নিয়ে দেখছি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদের দিন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাবিপ্রবি প্রশাসন
ঈদের দিন শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাবিপ্রবি প্রশাসন

পবিত্র ঈদ-উল-ফিতরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করা শিক্ষার্থীদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করবে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) Read more

আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করব: ট্রাম্প
আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

যুক্তরাষ্ট ও ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট Read more

অস্বচ্ছল মুক্তিযোদ্ধা সেজেছেন ‘বীর নিবাস’, বাড়ি পেলেন ধনি আলাউদ্দিন
অস্বচ্ছল মুক্তিযোদ্ধা সেজেছেন ‘বীর নিবাস’, বাড়ি পেলেন ধনি আলাউদ্দিন

রাজধানীতে রয়েছে ফ্ল্যাট। যশোরের মণিরামপুর পৌর শহরে তিনতলা বাড়ি নির্মাণাধীন। প্রতি মাসে পাচ্ছেন পেনশনের টাকা। তারপরও অস্বচ্ছল মুক্তিযোদ্ধা সেজেছেন মণিরামপুর Read more

ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে লাফিয়ে শিক্ষার্থীর মৃত্যু
ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে লাফিয়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জগন্নাথ হলের ছাদ থেকে লাফ দিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম সানজু বাড়াইক। তিনি বিশ্ববিদ্যালয়ের Read more

প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে ছাত্রলীগের কর্মী গ্রেফতার
প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে ছাত্রলীগের কর্মী গ্রেফতার

চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের মো. ইমন (২২) নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে পটিয়া সদরের Read more

ভারতে পাচারচক্রের ফাঁদ থেকে বাঁচলেন বাংলাদেশি তরুণী, গ্রেফতার ৩
ভারতে পাচারচক্রের ফাঁদ থেকে বাঁচলেন বাংলাদেশি তরুণী, গ্রেফতার ৩

ভারতের হায়দরাবাদে পাচার হয়ে পতিতাবৃত্তিতে বাধ্য হওয়া এক বাংলাদেশি তরুণী অবশেষে পুলিশের কাছে আশ্রয় নিয়ে মুক্তি পেয়েছেন। তার দেওয়া অভিযোগের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন