ব্যাংকসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো আজ বুধবার থেকে টানা চার দিন বন্ধ থাকবে। সাপ্তাহিক ছুটির সঙ্গে শারদীয় দুর্গাপূজার ছুটি মিলিয়ে আগামী শনিবার পর্যন্ত ছুটি পাবেন কর্মকর্তা-কর্মচারীরা। ছুটি শেষে আগামী রবিবার থেকে কর্মস্থলে ফিরবেন তাঁরা। এর মধ্যে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।তবে অনেক বেসরকারি প্রতিষ্ঠান আগামী শনিবার খোলা থাকায় কর্মীরা চার দিনের পরিবর্তে এক দিন কম ছুটির সুবিধা পেতে যাচ্ছেন। সূত্র জানায়, দুর্গাপূজা উপলক্ষে ১ অক্টোবর (বুধবার) নির্বাহী আদেশে ছুটি থাকবে। ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে এক দিন ছুটি থাকবে। এরপর ৩ অক্টোবর (শুক্রবার) এবং  ৪ অক্টোবর (শনিবার) সাপ্তাহিক বন্ধ।তবে এই ছুটিতে খোলা থাকবে জরুরি সেবাগুলো। এসব সেবায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা বঞ্চিত হবেন ছুটি থেকে। জরুরি পরিষেবা, যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন। হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবেন।চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এই ছুটি ভোগ করবেন না। একই সঙ্গে জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতাবহির্ভূত থাকবে। একই সঙ্গে বন্ধ থাকবে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান। ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ জানিয়েছে, ছুটি শেষে আগামী রবিবার সকাল ১০টা থেকে পুঁজিবাজারে লেনদেন চলবে। ব্যাংকের কার্যক্রমও এদিন থেকে শুরু হবে।এদিকে দুর্গাপূজাসহ বেশ কয়েকটি ধর্মীয় উৎসবের কারণে ২৬ সেপ্টেম্বর থেকেই ছুটিতে আছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সাঈদ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ Read more

নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার

নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সেই সঙ্গে টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে পুলিশ। Read more

পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন
পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি প্রধান অতিথি Read more

ফরিদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৩ জেলের জরিমানা
ফরিদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৩ জেলের জরিমানা

ফরিদপুরের সদরপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে তিন জেলেকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় Read more

আজ লন্ডনে বৈঠকে বসছেন ড. ইউনূস ও তারেক রহমান
আজ লন্ডনে বৈঠকে বসছেন ড. ইউনূস ও তারেক রহমান

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি প্রতীক্ষিত বৈঠক। আজ শুক্রবার (১৩ জুন) লন্ডনে ওয়ান-টু-ওয়ান বৈঠকে মিলিত হতে যাচ্ছেন Read more

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের যে ছায়া পড়েছে ফিফাতেও
ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের যে ছায়া পড়েছে ফিফাতেও

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন নিয়ে যখন পশ্চিমা বিশ্বের শক্তিধর দেশগুলো নীরব, তখন সেই ছায়া পড়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাতেও। আন্তর্জাতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন