মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে ছেনুয়ারা বেগম (৩৫) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। একই সময়ে স্থানীয় একটি দোকানের ছাউনিতে বিদ্ধ হওয়া আরও একটি গুলি উদ্ধারের তথ্য পাওয়া গেছে।শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার কিছু আগে উপজেলার হোয়াইক্যংয়ের সীমান্ত শূন্যরেখা থেকে নিকটবর্তী লম্বাবিল গ্রামের বাঘঘোনা নামক এলাকায় এ ঘটনা ঘটে। আহত ছেনুয়ারা বেগম স্থানীয় বাসিন্দা আক্তার হোসেনের স্ত্রী।পরিবার ও স্থানীয় সূত্রে গেছে, পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ছেনুয়ারাকে প্রথমে উদ্ধার করে পার্শ্ববর্তী স্বাস্থ্যসেবা কেন্দ্রে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।নিহতের স্বামী মুঠোফোনে বলেন, ‘বাড়ি ফেরার পথে আমার স্ত্রীর পায়ে হঠাৎ গুলি লাগে, কক্সবাজারে এখন তার চিকিৎসা চলছে৷’বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন। তিনি বলেন, ‘গুলি লাগার বিষয়টি সত্যি, সংশ্লিষ্ট বাহিনীর (বিজিবি) সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। যেন জননিরাপত্তা কোনো কারণে ব্যাহত না হয় সেদিকে জোর দেওয়া হচ্ছে।’স্থানীয় বাসিন্দারা বলছেন, কয়েক দিন ধরে মিয়ানমারের ওপারে থাকা মংডু জেলার ঢেকুবনিয়া এলাকা থেকে গুলির শব্দ মাঝেমধ্যে এপারেও শোনা যাচ্ছে।সূত্রের দাবি ওপারে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সংগঠনগুলোর সংর্ঘষ চলছে।স্থানীয় শিক্ষক রুহল আমিন বলেন, ‘সম্প্রতি ওপারে সংঘর্ষ বেড়েছে, আমরা সীমান্তবর্তী লোকজন আতঙ্কে রয়েছি। আমাদের নিরাপত্তায় প্রশাসনের কঠোর ভূমিকা রাখতে হবে।’আনুষ্ঠানিক বক্তব্য না মিললেও বিজিবির দায়িত্বশীল একটি সূত্র থেকে ওপারে গোলাগুলি ও এপারের আহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।নজরদারি বাড়ানোর পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে সার্বক্ষণিক তৎপরতা অব্যাহত থাকবে বলে সীমান্তরক্ষী বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শান্তি সম্মেলনে মেলোনিকে ‘সুন্দরী’ বলে মাতলেন ট্রাম্প!
শান্তি সম্মেলনে মেলোনিকে ‘সুন্দরী’ বলে মাতলেন ট্রাম্প!

মিশরে গাজা শান্তি শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতারা জড়ো হয়েছিলেন। সেখানে একটি চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্য নেতারা। Read more

নওগাঁয় ট্রাক চাপায় নিহত ১
নওগাঁয় ট্রাক চাপায় নিহত ১

নওগাঁয় ট্রাক চাপায় মোতালেব (৫০) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন। রবিবার Read more

শিগগিরই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র: ভ্যান্স
শিগগিরই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসবে যুক্তরাষ্ট্র: ভ্যান্স

ইরান যুদ্ধকে দীর্ঘ করার পরিকল্পনা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান শিগগিরই Read more

শেখ হাসিনার ফাঁসির দাবিতে লোহাগড়ার নলদীতে বিএনপির বিক্ষোভ
শেখ হাসিনার ফাঁসির দাবিতে লোহাগড়ার নলদীতে বিএনপির বিক্ষোভ

গণহত্যাকারী শেখ হাসিনার ফাঁসির দাবিতে ও তার দোসরদের বিচার এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেফতার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য Read more

ফরিদগঞ্জে শহীদ শাহাদাতের অভিভাবকত্ব নিয়ে মা-নানীর বিরোধে প্রশাসন বিপাকে
ফরিদগঞ্জে শহীদ শাহাদাতের অভিভাবকত্ব নিয়ে মা-নানীর বিরোধে প্রশাসন বিপাকে

৫ আগস্ট শহীদ হওয়া শাহাদাতের লালন-পালন নিয়ে মা-নানীর দোটানায় বিপাকে পড়েছেন প্রশাসন। দেশে জুলাই বিপ্লবে শহীদ হওয়া পরিবারদের সরকারি -বেসরকারিভাবে Read more

৪৯তম বিসিএসের ফল প্রকাশ হতে পারে আজ
৪৯তম বিসিএসের ফল প্রকাশ হতে পারে আজ

এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ১০ দিনের মধ্যে ৪৯তম (বিশেষ) বিসিএসের ফল রবিবার (১৯ অক্টোবর) প্রকাশ করা হতে পারে।পিএসসি জানিয়েছে, ফল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন