বরিশালের গৌরনদীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের দ্বন্দ্বের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে মিথ্যা  চাঁদাবাজি মামলার আসামি হয়েছেন প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোল্লা ফারুক হাসান।অভিযোগ উঠেছে, বিভিন্ন জায়গা থেকে চাপের কারণে তদন্ত ছাড়াই রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে মামলাটি এজাহারভুক্ত করেছে পুলিশ। বিষয়টি স্বীকারও করেছেন গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শারমিন সুলতানা রাখি। এ ঘটনায় স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।নাটকীয় মামলার আসামি সাংবাদিক মোল্লা ফারুক হাসান অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর ও দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর কটকস্থল বাসস্ট্যান্ড সংলগ্ন আরিফ ফিলিং স্টেশনের সামনে স্থানীয় হারুন-অর রশিদ বেপারী ও মো. হিরা মাঝির মধ্যে বিরোধ বাধে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে থানা পুলিশ। এ সময় সংবাদ সংগ্রহের জন্য সেখানে উপস্থিত হন সাংবাদিক ফারুক। পরদিন ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন তিনি। এরপর হারুন-অর রশিদ বেপারী প্রতিপক্ষ হিরা মাঝিসহ কয়েকজনের বিরুদ্ধে গত রবিবার থানায় লিখিত অভিযোগ করলে তাতে সাংবাদিক ফারুকের নামও যুক্ত করা হয়। অভিযোগে ফিলিং স্টেশনে হামলা, ভাঙচুর ও ২০ লাখ টাকা চাঁদা দাবির কথা উল্লেখ করা হয়।ভুক্তভোগী সাংবাদিক মোল্লা ফারুক হাসানের দাবি, ঘটনার সময় পুলিশ নিজেই সেখানে উপস্থিত ছিল। তারপরও মনগড়া অভিযোগকে মামলা হিসেবে এজাহারভুক্ত করেছে থানা পুলিশ।তিনি বলেন, ‘যেখানে সাধারণত হুমকি-ধামকির বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করতে গেলে আগে তদন্ত প্রসঙ্গটি উত্থাপণ করে থানা পুলিশ। সেখানে ঘটনার সময় থানা পুলিশ ওই ফিলিং স্টেশনে উপস্থিত থাকা সত্ত্বেও মনগড়াভাবে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবি মতো গুরুতর অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত ছাড়া তড়িঘড়ি করে আমাকে জড়িয়ে মামলা দায়ের হওয়ার বিষয়টি সম্পূর্ণ রহস্যজনক।’ মিথ্যা মামলা থেকে রেহাই পেতে তিনি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।এ ব্যাপারে মামলার বাদী হারুন-অর রশিদ বেপারীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।এ বিষয়ে জানতে চাইলে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ‘একটা মামলা হয়েছে। এখন তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’বিষয়টি নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) শারমিন সুলতানা রাখির সঙ্গে কথা হলে তিনি মুঠোফোনে সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘পেট্রোল পাম্প নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। উভয় পক্ষই সংবাদকর্মীদের দিয়ে পক্ষে-বিপক্ষে সংবাদ প্রকাশ করেছে। এমনকি উভয় পক্ষ গৌরনদী থানার ওসির বিরুদ্ধেও মনগড়া সংবাদ প্রকাশ করিয়েছে। একটি পক্ষ প্রথমে থানায় অভিযোগ করলে পরে তা মামলার এজাহার হিসেবে রেকর্ড করা হয়।’তিনি আরও বলেন, ‘যে সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে তাঁকে আমি বলেছি, আপনার বিরুদ্ধে মামলা হয়েছে ঠিক আছে। যদি ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না থাকে, বাসায় ঘুমান। পুলিশ আপনাকে খুঁজবে না এবং কোনো ধরনের বিরক্তও করবে না।’তদন্ত ছাড়া কেন একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে মামলাটি এজাহারভুক্ত হলো জানতে চাইলে এএসপি শারমিন সুলতানা রাখি স্বীকার করে বলেন, ‘চারদিক থেকে অনেক বেশি চাপ আসার কারণে ওই মামলাটি নেওয়া হয়েছে।’এদিকে তদন্ত ছাড়াই গৌরনদী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোল্লা ফারুক হাসানকে মিথ্যা মামলায় আসামি করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে সাংবাদিককে মামলা থেকে অব্যাহতি ও দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, সাধারণ সম্পাদক শাহিন হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।এছাড়াও পৃথক বিবৃতিতে একই দাবি জানিয়েছে বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠন, গৌরনদী প্রেসক্লাব, কালকিনি সাংবাদিক ফোরাম, আগৈলঝাড়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অবকাঠামোগত উন্নয়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ববি শিক্ষার্থীদের
অবকাঠামোগত উন্নয়নের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ববি শিক্ষার্থীদের

অবকাঠামোগত উন্নয়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান Read more

বালু ব্যবসায়ীকে ছুরিকাঘাত, গণধোলাই দিয়ে ডাকাতকে পুলিশে সোপর্দ
বালু ব্যবসায়ীকে ছুরিকাঘাত, গণধোলাই দিয়ে ডাকাতকে পুলিশে সোপর্দ

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে রাতের আঁধারে ডাকাতের হামলায় খাইরুল ইসলাম (৩৪) নামের একজন বালু ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৭ Read more

মিরসরাইয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
মিরসরাইয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

চট্টগ্রামের মিরসরাইয়ে পারিবারিক কলহের জের ধরে বড় ভাই আলী হাসানের হাতে ছোট ভাই শাহাদাত হোসেন (৩৫) খুন হয়েছে। শনিবার (১ নভেম্বর) Read more

ফটিকছড়িতে ইটভাটার মেশিনে আটকে প্রাণ গেলো শ্রমিকের
ফটিকছড়িতে ইটভাটার মেশিনে আটকে প্রাণ গেলো শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে ইটভাটার অটোকলে আটকে মো. রায়হান উদ্দিন (১৯) নামের এক শ্রমিক প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাইন্দং Read more

কিশোরগঞ্জে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু
কিশোরগঞ্জে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় ও মিঠামইন উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষক ও এক নারীর মৃত্যু হয়েছেসোমবার (২৮ এপ্রিল) সকাল ৮টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন