নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠছে আজ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মূল আয়োজক ভারত ও সহ-আয়োজক শ্রীলঙ্কা।ভারতের মাটিতে পাকিস্তান ম্যাচ না খেলার কারণে বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে থাকছে শ্রীলঙ্কা। গত আসরের মত এবারের বিশ্বকাপেও খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। দ্বিতীয়বারের মত বিশ্বকাপ খেলবে টাইগ্রেসরা।গৌহাটিতে কাল ভারত ও শ্রীলঙ্কার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে। জয় দিয়ে বিশ্বকাপ শুরুর লক্ষ্য দুই দলেরই।আট দলকে নিয়ে এবারের ওয়ানডে বিশ্বকাপ হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে। ভারত মূল আয়োজক হলেও, শ্রীলঙ্কার মাটিতে নিজেদের ম্যাচগুলো খেলবে পাকিস্তান। বিশ্বকাপের ভেন্যুগুলো হলো- ভারতের গৌহাটি, ইন্দোর, নাভি মুম্বাই, বিশাখাপত্তম এবং শ্রীলঙ্কার কলম্বো।২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেয়। স্বাগতিক হিসেবে সরাসরি খেলার সুযোগ পায় ভারত।এছাড়া বাকি ৫ দল হল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বের খেলার টিকিট পায় বাংলাদেশ ও পাকিস্তান।লিগ পর্বসহ এবারের বিশ্বকাপে মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল সেমিফাইনালের টিকিট পাবে। ২৬ অক্টোবর লিগ পর্বের খেলা শেষ হবে।২৯ অক্টোবর প্রথম সেমিফাইনাল এবং ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ২ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।২০২২ সালে প্রথমবারের মত বিশ্বকাপে অভিষেক হয় বাংলাদেশের। প্রথম আসরে সাত ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পায় টাইগ্রেসরা। লিগ পর্বে পাকিস্তানের বিপক্ষে একমাত্র ম্যাচটি বাংলাদেশ জিতে ৯ রানে।এবার এই পাকিস্তানকে দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে নিগার সুলতানা জ্যোতির দল। ২ অক্টোবর ম্যাচটি মাঠে গড়াবে কলম্বোতে।নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি২ অক্টোবর: বাংলাদেশ-পাকিস্তান (কলম্বো)৭ অক্টোবর: বাংলাদেশ-ইংল্যান্ড (গৌহাটি)১০ অক্টোবর: বাংলাদেশ-নিউজিল্যান্ড (গৌহাটি)১৩ অক্টোবর: বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা (বিশাখাপত্তম)১৬ অক্টোবর: বাংলাদেশ-অস্ট্রেলিয় (বিশাখাপত্তম)২০ অক্টোবর: বাংলাদেশ-শ্রীলঙ্কা (নাভি মুম্বাই)২৬ অক্টোবর: বাংলাদেশ-ভারত (নাভি মুম্বাই)এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাগর থেকে ২ বাংলাদেশিকে উদ্ধার করল সৌদির বর্ডার গার্ড
সাগর থেকে ২ বাংলাদেশিকে উদ্ধার করল সৌদির বর্ডার গার্ড

লোহিত সাগর থেকে ২ বাংলাদেশিকে উদ্ধার করেছে সৌদি আরবের বর্ডার গার্ড।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বার্তাসংস্থা সৌদি গ্যাজেট জানিয়েছে, মক্কা অঞ্চলের আল-লিথ Read more

কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল
কুলিয়ারচরে বিএনপি নেতা নূরুল মিল্লাতের ইন্তেকাল

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি, কুলিয়ারচর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল মিল্লাত মিয়া (৭০) ইন্তেকাল করেছেন। Read more

আন্দোলনের একটা মাস আমাদের ঘুম ছিল না: ফয়জুল করীম
আন্দোলনের একটা মাস আমাদের ঘুম ছিল না: ফয়জুল করীম

জুলাই-আগস্ট বিপ্লবে যদি আমরা সামনে না থাকতাম, একজন আলেমকে বের করেন তো দুইজন না। ইসলামী আন্দোলনের আলেম ব্যতীত নেতা ব্যতীত Read more

সীমান্তে ‘ভূতের আওয়াজ’ দিয়ে ভয় দেখাচ্ছে থাইল্যান্ড
সীমান্তে ‘ভূতের আওয়াজ’ দিয়ে ভয় দেখাচ্ছে থাইল্যান্ড

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও সীমান্ত উত্তেজনা যেন থামছেই না থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। এবার থাইল্যান্ডের বিরুদ্ধে বিতর্কিত সীমান্তজুড়ে 'ভূতুড়ে আওয়াজ' Read more

ত্রিশালের সুজনের স্বপ্নের খামারে রয়েছে বিভিন্ন জাতের ষাড় গরু
ত্রিশালের সুজনের স্বপ্নের খামারে রয়েছে বিভিন্ন জাতের ষাড় গরু

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাকচর গ্রামের মাহমুদুল হাসান সুজন গড়ে তুলেছেন এক স্বপ্নের খামার। তার গড়ে তোলা খামারের নাম দিয়েছেন নীরা Read more

জয়পুরহাটে ৩৪ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে মামলা
জয়পুরহাটে ৩৪ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে মামলা

জয়পুরহাটের কালাই উপজেলায় কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব)-এর ঋণ কার্যক্রমকে কেন্দ্র করে শিক্ষক সমাজে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন