ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার বোমা হামলায় ৫ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৪ জন। অন্যদিকে, সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে রাশিয়া।রবিবার (২৯ মার্চ) ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক শহরে গ্লাইড বোমা হামলা চালায় রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহত হন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি বহুতল ভবন।কিয়েভের গভর্নর অভিযোগ করেন, বেসামরিক এলাকাগুলোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু বানাচ্ছে মস্কো। ওডেসায় মাতৃসদন ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলায়ও হতাহত হন কয়েকজন।পালটা জবাবে ইউক্রেনও রাশিয়ার অভ্যন্তরে হামলা জোরদার করে। বাল্টিক সাগরের উস্ত-লুগা বন্দরে ড্রোন হামলায় আগুন লাগার ঘটনা ঘটে। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা জানায়, এই হামলা রাশিয়ার জ্বালানি ও রফতানি সক্ষমতা দুর্বল করার কৌশলের অংশ।সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলেও ইউক্রেন ড্রোন হামলা চালায় বলে দাবি করেছে রাশিয়া। জবাবে, ইউক্রেনের দিকে ৪৪২টি ড্রোন ও একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রুশ সেনারা, যার মধ্যে ৩৮০টি ভূপাতিত বা প্রতিহত করা হয়েছে বলে দাবি কিয়েভের।যুদ্ধ এখন দুই পক্ষের অবকাঠামো ও অর্থনৈতিক সক্ষমতা ধ্বংসের প্রতিযোগিতায় রূপ নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

প্রথম দুই ম্যাচেই রান পেয়েছিলেন টপ অর্ডার ব্যাটাররা। তবে আজ পার্থ স্কচার্সের বিপক্ষে ব্যর্থ বাংলাদেশ 'এ' দলের টপ অর্ডার। এদিন Read more

ছোট কিন্তু স্বাদে অতুলনীয়: বাজারে বাঁশখালীর কালীপুরের লিচু
ছোট কিন্তু স্বাদে অতুলনীয়: বাজারে বাঁশখালীর কালীপুরের লিচু

স্বাদে অতুলনীয় হওয়ায় দেশজুড়ে কদর রয়েছে চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের লিচুর। আকারে কিছুটা ছোট হলেও রসালো এই লিচু উঠতে শুরু করেছে Read more

ছাত্রশিবিরের ‘বেঈমানি’ ইতিহাসের পাতায় লেখা থাকবে: উমামা ফাতেমা
ছাত্রশিবিরের ‘বেঈমানি’ ইতিহাসের পাতায় লেখা থাকবে: উমামা ফাতেমা

গভীর রাতে ভোট বর্জনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করে বলেছেন, Read more

জামায়াত বিএনপিকে ঘায়েল করতে উঠে পড়ে লেগেছে: টুকু
জামায়াত বিএনপিকে ঘায়েল করতে উঠে পড়ে লেগেছে: টুকু

সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের Read more

চাঁদপুরে মধ্যরাতে আগুনে পুড়ল ১৩ দোকান
চাঁদপুরে মধ্যরাতে আগুনে পুড়ল ১৩ দোকান

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২০ এপ্রিল) রাত ২টার দিকে Read more

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, আজও নেই লিটন
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, আজও নেই লিটন

এশিয়া কাপের ‘অলিখিত সেমিফাইনালে’ পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ইনজুরির কারণে এ ম্যাচেও দলে নেই অধিনায়ক লিটন দাস। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন