বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই। চাঁদাবাজি ও অনৈতিক কাজ যারা করবে, তারা যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। যদি বিএনপি বা তার লোকজনের কেউ এ ধরনের কাজে জড়িত থাকে, তবে তাদেরকেও পুলিশে সোপর্দ করতে হবে।সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত অন্তত ২০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।তিনি বলেন, বিএনপি কাউকে আলাদা চোখে দেখে না; হিন্দু-মুসলিম সবার প্রতি সমান দৃষ্টিতে দেখে। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দিয়ে উঠতে পারে, পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারে। তাই সকলকে সতর্ক থাকতে হবে। প্রতিটি মন্দিরে বিএনপির নেতাকর্মীরা ২৪ ঘণ্টা পাহারা দেবে, যাতে কোনো ধরনের অপতৎপরতা চালানো না যায়।নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপনারা যদি সালথায় উন্নয়ন করতে চান, তাহলে সব ধরনের অপকর্ম—চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলবাজি, থানায় দালালি কিংবা এসিল্যান্ড অফিসে অকারণ ঘোরাঘুরি—এসব বন্ধ করতে হবে। তারপর জনগণের পাশে থাকতে হবে। আমি বেঁচে থাকতে আমার নির্বাচনী এলাকায় কাউকে অনৈতিক কাজে জড়াতে দেব না।’হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে শামা ওবায়েদ আরও বলেন, ‘শুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সারাজীবন হিন্দু ভাই-বোনদের পাশে ছিলেন, আমিও থাকবো। ফ্যাসিবাদ হয়তো পালিয়ে গেছে, কিন্তু ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা হাসান আশরাফ, বিএনপি নেতা আব্দুর রব মাতুব্বর, মোহাম্মদ মুরাদুর রহমান প্রমুখ।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদে ভোগান্তি ছাড়াই মানুষ বাড়ি যেতে পারবে: সেতুমন্ত্রী
ঈদে ভোগান্তি ছাড়াই মানুষ বাড়ি যেতে পারবে: সেতুমন্ত্রী

বরিশালে এক সেতুর উদ্বোধনকালে সড়ক, রেলপথ, নৌপরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন Read more

লালপুরে একইসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা ও মেয়ে
লালপুরে একইসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা ও মেয়ে

নাটোরের লালপুরে ঘটেছে এক হৃদয়স্পর্শী ও অনুপ্রেরণামূলক ঘটনা। একই সঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন এক বাবা ও Read more

‌‘৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা হবে, বসানো যাবে না মদ-গাঁজার আসর’
‌‘৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা হবে, বসানো যাবে না মদ-গাঁজার আসর’

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ২৪ ঘণ্টা পূজামণ্ডপ পর্যবেক্ষণে থাকবে। আমাদের পক্ষ থেকে পর্যাপ্ত আনসার নিয়োগ Read more

দেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল
দেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল

তারেক রহমানই দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (০৯ আগস্ট) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) Read more

গাজা অভিযানে যুক্ত শহিদুল আলমের প্রশংসা করলেন তারেক রহমান
গাজা অভিযানে যুক্ত শহিদুল আলমের প্রশংসা করলেন তারেক রহমান

অবরুদ্ধ গাজার উদ্দেশ্যে যাত্রা করা অভিযানে যুক্ত আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমের উদ্যোগকে সাহসী ও প্রতীকী পদক্ষেপ হিসেবে Read more

এবার নিজ দেশের প্রতি অনাস্থা জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ কর্মকর্তা
এবার নিজ দেশের প্রতি অনাস্থা জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ কর্মকর্তা

এবার ইরান যুদ্ধের জেরে পদত্যাগ করেছেন মার্কিন জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্রের পরিচালক জো কেন্ট। মঙ্গলবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন