নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের ইজিবাইক চালক আকবর ফকির (৬০) কে গলাকেটে ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন করে হত্যা মামলার রহস্য উদঘাটন করে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার সঙ্গে জড়িত গ্রেপ্তার আসামির নাম বাবু সরদার (৫৯)। গত রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে লোহাগড়া উপজেলার মশাঘুনি এলাকার ব্র্যাক অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সদর উপজেলার সড়াতলা গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে।সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে পুলিশ সুপারের সভাকক্ষে পুলিশ সুপার মো. রবিউল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।গ্রেপ্তার বাবু ফকির স্বীকারোক্তি মোতাবেক পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান,‘জমিজমা সংক্রান্ত বিরোধ, দীর্ঘদিন যাবত তার (অভিযুক্তের) স্ত্রীকে শারিরিক নির্যাতন, অভিযুক্তের শ্বাশুড়িকে (অভিযুক্তের বাড়িতে বেড়াতে এসে রাতে ভিকটিমের বাড়িতে ঘুমাতে গেলে) ধর্ষন চেষ্টা এবং অভিযুক্তের কন্যা ও পুত্রবধুর প্রতি ভিকটিমের কু-নজর ইত্যাদির কারনে পূর্বপরিকল্পিতভাবে আকবর ফকিরকে হত্যা করেছে বাবু সরদার।,প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান,গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের একটি বাঁশবাগান থেকে সড়াতলা গ্রামের মৃত মোমিন উদ্দিন ফকিরের ছেলে আকবর ফকিরের গলাকাটা ও পুরুষাঙ্গ বিচ্ছিন্ন করা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের হাত-পা গামছা দিয়ে বাঁধা ছিলো। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন। এ ঘটনার পরেদিন ২৭ সেপ্টেম্বর নিহতের ছেলে নাজির ফকির বাদী হয়ে সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-২৮। ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ রুজ হয়।এরপর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের একাধিক টিম ঘটনাটির রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারের জন্য অভিযান শুরু করে। বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে লোহাগড়া থানার মশাঘুনির ব্রাক অফিসের সামনের মহাসড়কের উপর হতে বাবু সরদারকে গ্রেফতার করে। গ্রেপ্তারের পরে বাবু সরদার প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে আকবার ফকিরকে জবাই করে সে হত্য করেছে। সে ঘটনার ১০ থেকে ১২ দিন পূর্ব থেকেই আকবার ফকিরকে হত্যার পরিকল্পনা করে বলে জানায়। পরিকল্পনা অনুযায়ী সে স্থানীয় বাজার থেকে একটি চাকু ও ফার্মেসি থেকে ২০টি অ্যালার্জির ট্যাবলেট কেনে। পরে কোমল পানীয়ের সঙ্গে ওই ট্যাবলেট মিশিয়ে আকবর ফকিরকে পান করায়। আকবর অচেতন হয়ে পড়লে তাকে গাছের সঙ্গে বেঁধে গলা কেটে হত্যা করে এবং পুরুষাঙ্গ কেটে পাশের ডোবায় ফেলে দেয়।দীর্ঘদিন যাবত তার (অভিযুক্তের) স্ত্রীকে শারিরিক নির্যাতন, অভিযুক্তের শ্বাশুড়িকে (অভিযুক্তের বাড়িতে বেড়াতে এসে রাতে ভিকটিমের বাড়িতে ঘুমাতে গেলে) ধর্ষন চেষ্টা এবং অভিযুক্তের কন্যা ও পুত্রবধুর প্রতি ভিকটিমের কু-নজর ইত্যাদির কারনে ভিকটিম আকবার ফকিরকে হত্যা করে এবং সে একাই উক্ত হত্যাকান্ড ঘটিয়েছে মর্মে স্বীকার করে। বাবু সরদার বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যিবধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নূর-ই-আলম সিদ্দিকী, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম ও ডিবি ওসি আব্দুল খালেক।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে পারছে না এনসিপি, সরে যাওয়ার ইঙ্গিত
নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে পারছে না এনসিপি, সরে যাওয়ার ইঙ্গিত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তারা এই নির্বাচনে অংশ নেবেন কি না তা এখনো বিবেচনা Read more

হজের দ্বিতীয় দিনে আরাফাতের ময়দানে সমবেত মুসল্লিরা
হজের দ্বিতীয় দিনে আরাফাতের ময়দানে সমবেত মুসল্লিরা

পবিত্র হজের দ্বিতীয় দিনে মিনা থেকে ঐতিহাসিক আরাফাতের ময়দানে পৌঁছাতে শুরু করেছেন মুসল্লিরা।স্থানীয় সময় সূর্যোদয় পর্যন্ত মিনায় অবস্থান শেষে ফজরের Read more

গাজায় দখলদার বাহিনীর ওপর হামলা, ৪ ইসরায়েলি সেনা নিহত
গাজায় দখলদার বাহিনীর ওপর হামলা, ৪ ইসরায়েলি সেনা নিহত

গাজা উপত্যকার উত্তরাঞ্চলে তীব্র লড়াইয়ে আরও চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সোমবার (০৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে Read more

বরগুনায় নৌবাহিনীর সহায়তায় ভেঙে যাওয়া বেড়িবাঁধে সাঁকো নির্মাণ
বরগুনায় নৌবাহিনীর সহায়তায় ভেঙে যাওয়া বেড়িবাঁধে সাঁকো নির্মাণ

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব ও ভারী বর্ষণে নদীতে পানি বাড়ায় বরগুনার পাথরঘাটার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির তোড়ে উপজেলার অনেক স্থানে Read more

আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

শ্রমিক বিক্ষোভের মুখে ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় চায়না মালিকানাধীন একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।রবিবার (১০ আগস্ট) Read more

ইরানের মিসাইল ধ্বংস করেও রক্ষা পাচ্ছে না ইসরাইল
ইরানের মিসাইল ধ্বংস করেও রক্ষা পাচ্ছে না ইসরাইল

ইরানের বিরুদ্ধে ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে অসম যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর থেকে সমুচিত জবাব দিয়ে যাচ্ছে তেহরান। ঝাঁকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন