জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সন্দেহজনক আচরণ দেখে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসা করে ভারতীয় পরিচয় জেনে পুলিশের কাছে তুলে দিয়েছেন স্থানীয়রা। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ভারতীয় বর্ডার বাঘারচরে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের বরাতে পুলিশ জানায়, সকাল দিকে ওই ব্যক্তি কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার অংশে ঘুরতে ঘুরতে দেওয়ানগঞ্জের বাঘারচরে আসেন। পুলিশ আরও জানায়, একটু বাংলা আর একটু হিন্দিতে কথা বলা কৃষ্ণ রাওকে অপ্রকৃতিস্থ মনে হয়েছে। পরিচয় জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘তার নাম কৃষ্ণা রাও, পিতার নাম বিহারী রাও, মাতার নাম দেওকালী রাও। ভারতের জলপাইগুড়ি জেলার হসপিটাল রোডের পিছনে পানাবস্তি তার বাড়ি।’ দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, আটক কৃষ্ণকে অপ্রকৃতিস্থ মনে হয়েছে। বাঘারচর বিজিবি ক্যাম্পের মাধ্যমে বিএসএফের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরিত্যক্ত জমি এখন দৃষ্টিনন্দন খেলার মাঠ
পরিত্যক্ত জমি এখন দৃষ্টিনন্দন খেলার মাঠ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে যাত্রা শুরু হলো একটি নিজস্ব ও সুপরিসর খেলার মাঠের। ১৬ ডিসেম্বর মহান Read more

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, গলে যাচ্ছে সড়কের পিচ
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, গলে যাচ্ছে সড়কের পিচ

চুয়াডাঙ্গায় মৌসুমের শুরুতেই তীব্র রূপ ধারণ করেছে আবহাওয়া। বৃহস্পতিবার (২ এপ্রিল) জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় সড়কের পিচ গলে Read more

আমার ওপর হামলার বিচার হলে ওসমান হাদি খুন হতেন না: নুর
আমার ওপর হামলার বিচার হলে ওসমান হাদি খুন হতেন না: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তার ওপর হামলার সুষ্ঠু বিচার না করার ব্যর্থতার প্রসঙ্গ টেনে বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে Read more

অন্তর্বর্তী সরকারের এক বছরে ১৬১৫টি বিক্ষোভ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ১৬১৫টি বিক্ষোভ

দায়িত্ব নেওয়ার পর থেকেই নাগরিকদের একের পর এক দাবি ও আন্দোলনের মুখে পড়েছে অন্তর্বর্তী সরকার। সরকার বলছে, প্রতিদিন গড়ে চারটি Read more

কলকাতায় ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দিল সেনাবাহিনী, ক্ষুব্ধ মমতা
কলকাতায় ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দিল সেনাবাহিনী, ক্ষুব্ধ মমতা

কলকাতায় মমতার ভাষা আন্দোলনের মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে। ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি বিদ্বেষ, বাঙ্গালিদের উপর Read more

পল্লী বিদ্যুতের গাফিলতিতে কৃষকের মৃত্যু
পল্লী বিদ্যুতের গাফিলতিতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির চরম গাফিলতির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সুমন মিয়া (৪০) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন