লিবিয়ার বেনগাজিতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধি হাফেজ আনাস বিন আতিক তৃতীয় স্থান অর্জন করে দেশকে গৌরবান্বিত করেছেন। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে মনোনীত এ প্রতিযোগী পূর্ণ কোরআন হিফজ ক্যাটাগরিতে প্রতিযোগিতা করে পুরস্কারস্বরূপ ৫০ হাজার লিবিয়ান দিনার লাভ করেন। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে লিবিয়ার আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৭৫টি দেশের ১২০ জন প্রতিযোগী অংশ নেন। চূড়ান্ত পর্বে মোট ১৮ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী, সচিব, সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও বিপুলসংখ্যক জনসাধারণ। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী (হাফিযাহুল্লাহ)-এর প্রতিনিধি হিসেবে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ক্বারী মাসউদুর রহমান প্রতিযোগিতায় পর্যবেক্ষক হিসেবে অংশ নেন। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে লিবিয়ার এ প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রতিযোগীরা সাফল্য অর্জন করে আসছেন। দীর্ঘ ১১ বছর বন্ধ থাকার পর পুনরায় শুরু হওয়া এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় ২০২২ সালে সালেহ আহমদ তাকরীম (৭ম স্থান), ২০২৩ সালে আবু তালহা (২য় স্থান, পুরস্কার ২ লাখ দিনার), মুস্তাফিজুর রহমান গাজী (তাফসির, ৬ষ্ঠ স্থান) এবং ২০২৪ সালে মাহমুদুল হাসান (তাফসির, ২০২৪) আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। ২০২৫ সালে হাফেজ আনাস বিন আতিকের তৃতীয় স্থান অর্জন বাংলাদেশের জন্য নতুন গৌরব এবং আন্তর্জাতিক কোরআনী মঞ্চে দেশের অবস্থান আরও দৃঢ় করেছে। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের তত্ত্বাবধানে গত অর্ধযুগে ধারাবাহিকভাবে বাংলাদেশের প্রতিযোগীরা আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করে আসছে। এ অর্জন বাংলাদেশকে বিশ্ব কোরআন মঞ্চে গৌরবের আসনে প্রতিষ্ঠিত করছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ মারা গেছেন
সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ মারা গেছেন

বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র অ্যাডভোকেট মো. সালাউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার Read more

ক্রেন দিয়ে ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার
ক্রেন দিয়ে ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের প্রধান কার্যালয়ের ছাদের ওপর আটকে পড়া কয়েকজন সাংবাদিককে বর্তমানে ক্রেনের মাধ্যমে উদ্ধার করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী Read more

নড়াইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১
নড়াইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ১

নড়াইল সদর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।  শনিবার (১২ এপ্রিল) সকালে সদর উপজেলার নতুন বাস টার্মিনাল এলাকায় এ Read more

সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন
সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসের একটি চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের ২টি বগি পুড়ে গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত Read more

নবীনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, অশ্লীল ভিডিও ধারণ
নবীনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, অশ্লীল ভিডিও ধারণ

নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের দীর্ঘসাইর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছে দুর্বৃত্তরা। প্রবাসীর অনুপস্থিতিতে তার স্ত্রীর উপর বর্বর হামলা চালিয়ে Read more

বরিশালে সাইবার ট্রাইব্যুনালের মামলায় নারী কারাগারে
বরিশালে সাইবার ট্রাইব্যুনালের মামলায় নারী কারাগারে

বরিশালে সাইবার মানহানির অভিযোগে দায়ের করা মামলার পর পিরোজপুর থেকে এক আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। মামলাটি করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন