কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে আবারও রাজপথে নেমেছে কুমিল্লার সাধারণ মানুষ। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্বরে অনুষ্ঠিত এক বিশাল সমাবেশে জনস্রোতে প্লাবিত হয় এলাকা। গুড়ি গুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে জেলার ১৭টি উপজেলা থেকে হাজারো মানুষ জড়ো হন কুমিল্লা বিভাগের দাবিতে আয়োজিত এই সমাবেশে।‘বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর’ ব্যানারে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি টিপু চৌধুরী। সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য দেন। তারা বলেন, প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা, যার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক ঐক্য কুমিল্লাকে একটি পূর্ণাঙ্গ প্রশাসনিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তবু যুগের পর যুগ কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিটি উপেক্ষিত থেকেছে।বক্তারা অভিযোগ করেন, যখনই কুমিল্লা বিভাগ ঘোষণার বিষয়টি অগ্রগতি পায়, তখনই নানান মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়। অথচ বাস্তবতা হলো, নোয়াখালীসহ বৃহত্তর কুমিল্লার ছয়টি জেলার অন্তর্গত ৪২টি আঞ্চলিক সরকারি দপ্তরের কার্যালয় ইতিমধ্যে কুমিল্লায় স্থাপিত রয়েছে। প্রশাসনিক কাঠামো, জনসংখ্যা ও ঐতিহাসিক প্রেক্ষাপটে কুমিল্লা বিভাগ এখন সময়ের দাবি বলে তারা উল্লেখ করেন।সমাবেশে বক্তারা জোর দিয়ে বলেন, কুমিল্লা বিভাগের নাম কুমিল্লা হিসেবেই দিতে হবে। যে সব জেলা কুমিল্লার সঙ্গে থাকতে অনাগ্রহী, তাদের বাদ রেখেও কুমিল্লা বিভাগ গঠন করা সম্ভব। বিভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথেই থাকার ঘোষণা দেন আন্দোলনকারীরা।বৃষ্টি উপেক্ষা করে নানা বয়সের নারী-পুরুষের উপস্থিতিতে কান্দিরপাড় পূবালী চত্বর রূপ নেয় এক উৎসবে। ‘আমরা কুমিল্লাবাসী, চাই কুমিল্লা বিভাগ’ এই স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। দীর্ঘদিনের এই ন্যায্য দাবির পক্ষে দৃঢ় অবস্থান জানিয়ে তারা বলেন, এবার আর পিছু হটার সময় নয়, কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করতেই হবে।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবিতে দু’দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট শুরু
ঢাবিতে দু’দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দু’দিনব্যাপী ক্যারিয়ার ফেস্ট শুরু হয়েছে। এই ‘ক্যারিয়ার ফেস্ট’-এ দেশ-বিদেশের ২৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। চাকুরিপ্রার্থী শিক্ষার্থীরা এসব প্রতিষ্ঠানের Read more

ভারত-পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ
ভারত-পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে যোগাযোগ

দু’পক্ষের হামলা পাল্টা হামলার মধ্যেই ভারত-পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মধ্যে আলোচনা হয়েছে। তুরস্কের গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত Read more

এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটা
এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটা

যশোরে শ্রাবণ ইসলাম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে হাতুড়িপেটায় জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে সদর উপজেলার রুপদিয়ার রুদ্রপুরের শ্যামল Read more

সহিংস বিক্ষোভে তীব্র হচ্ছে ভারত-বাংলাদেশ সম্পর্কের সংকট
সহিংস বিক্ষোভে তীব্র হচ্ছে ভারত-বাংলাদেশ সম্পর্কের সংকট

ভারতের পার্লামেন্টের একটি প্যানেল বলেছে, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর দিল্লির জন্য 'সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ' তৈরি Read more

যশোরে রান্নাঘরে পুঁতে রাখা বিদেশি পিস্তল উদ্ধার
যশোরে রান্নাঘরে পুঁতে রাখা বিদেশি পিস্তল উদ্ধার

যশোর সদর উপজেলার কাশিমপুরের দৌলতদিহিতে অভিযান চালিয়ে রান্নাঘরে পুঁতে রাখা বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় কোতোয়ালি Read more

কাবা শরিফে মসজিদের ৩তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা
কাবা শরিফে মসজিদের ৩তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা

সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন। ঘটনা ঘটে বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর। সঙ্গে সঙ্গে সেখানে থাকা নিরাপত্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন