অধিকৃত পশ্চিমতীরে গুলিবিদ্ধ হয়ে এক ইসরাইলি সেনার প্রাণহানি ঘটেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) জিত জংশনে ঘটে যাওয়া এ ঘটনায় জড়িত সন্দেহে ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যা করেছে দখলদার বাহিনী। ঘটনার পর ওই অঞ্চল ঘিরে নিরপত্তা জোরদার করা হয়েছে। ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) বিবৃতিতে জানায়, নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট ইনবার আব্রাহাম কাভ (২০)। তিনি প্যারাট্রুপার ব্রিগেডের ৮৯০তম ব্যাটালিয়নের সদস্য এবং উত্তর ইসরাইলের লোটেম শহরের বাসিন্দা ছিলেন।প্রাথমিক তদন্তে জানা যায়, এক ফিলিস্তিনি ট্রাকচালক হঠাৎ গতিবেগ বাড়িয়ে জিত জংশনে অবস্থানরত ইসরাইলি সেনাদের দিকে ধেয়ে আসে এবং কাভকে ধাক্কা মারে। এরপর ট্রাকটি আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এই সময় সেনারা চালকের দিকে গুলি চালায়, যাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।তবে গুলিবর্ষণের সময় নিজের সহযোদ্ধাদের গুলিতেই কাভ মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে মাগেন ডেভিড আদমের সহযোগিতায় পেতাহ টিকভার বেইলিনসন হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। তিনি নাবলুস শহরের বাসিন্দা। ঘটনার পর সেনারা নাবলুস শহর ও আশপাশের গ্রামগুলোর প্রবেশপথ বন্ধ করে দেয়। ফিলিস্তিনি গণমাধ্যম জানায়, ক্যালকিলিয়া শহরের প্রবেশপথ এবং নাবলুসের সঙ্গে রুট ৫৫ ধরে সংযুক্ত সব গ্রামেও অবরোধ আরোপ করা হয়েছে।সূত্র: টাইমস অব ইসরাইলএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খুব সহজেই বানিয়ে ফেলুন দই ফুলকপি
খুব সহজেই বানিয়ে ফেলুন দই ফুলকপি

বাজারে উঠতে শুরু করেছে শীতের সবজি। এর মধ্যে ফুলকপি অন্যতম। সুস্বাদু এই সবজি দিয়ে তৈরি করা যায় নানা পদের খাবার। Read more

এবার সতীর্থ আলবাকে কামড়ে দিলেন সুয়ারেজ
এবার সতীর্থ আলবাকে কামড়ে দিলেন সুয়ারেজ

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামিতে খেলছেন লুইস সুয়ারেজ। ওই দলে আছেন তাদের বার্সার সাবেক সতীর্থ জর্ডি Read more

দেওয়ানগঞ্জে চুরি-ছিনতাই ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন
দেওয়ানগঞ্জে চুরি-ছিনতাই ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মানববন্ধন

জামালপুরের দেওয়ানগঞ্জে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) সকাল Read more

অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
অগ্নিকাণ্ডে ৩ ফায়ার ফাইটারসহ ৪ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন ফায়ার ফাইটারসহ চারজনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন অন্তর্বর্তী Read more

ফের ভারতকে কড়া হুঁশিয়ারি দিল পাকিস্তান
ফের ভারতকে কড়া হুঁশিয়ারি দিল পাকিস্তান

জম্মু-কাশ্মিরের চেনাব নদীতে প্রস্তাবিত জলবিদ্যুৎ প্রকল্প ইস্যুতে ভারতকে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিন্ধু পানিবণ্টন চুক্তি ভেঙে সিন্ধু Read more

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের
পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের

পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, 'সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করো, নইলে ভৌগোলিক উপস্থিতি হারাতে হবে।'শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন