ইসরাইলের হামলায় ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। সেই সঙ্গে এই হত্যাকাণ্ডকে তিনি ‘কাপুরুষোচিত হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেছেন।গত বুধবার ইসরাইলি সামরিক বাহিনী এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ দাবি করেন, ইসমাইল খতিবকে হত্যা করা হয়েছে। তিনি জানান, গত মঙ্গলবার (১৭ মার্চ) রাতে তেহরানে ইসমাইল খতিবকে লক্ষ্য করে হামলা চালানো হয়।কয়েক ঘণ্টা পরই গোয়েন্দা বিষয়ক মন্ত্রীর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, ‘আমার প্রিয় সহকর্মী ইসমাইল খতিব, আলি লারিজানি এবং আজিজ নাসিরজাদেহ, সেইসাথে তাদের পরিবারের কিছু সদস্য ও সঙ্গীদের কাপুরুষোচিত হত্যাকাণ্ড আমাদের শোকাহত করেছে।’গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবের শাহাদাতের একদিন আগে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি এবং বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলেমানি নিহত হন। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রথম দিনেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহও নিহত হন।ইসমাইল খতিব ২০২১ সালের আগস্ট থেকে গোয়েন্দা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সে সময় ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। রাইসির মৃত্যুর পর নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ক্ষমতায় এলেও খাতিবকে তার পদে বহাল রাখেন। সাধারণত নতুন প্রেসিডেন্টরা শীর্ষ পদে পরিবর্তন আনেন, তাই এই সিদ্ধান্তটি ব্যতিক্রম হিসেবে দেখা হয়।ইসমাইল খতিবকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ ছিলেন বলে মনে করা হয়। তাকে কট্টরপন্থী হিসেবেও বিবেচনা করা হতো, যিনি পেজেশকিয়ানের তুলনামূলক নরম অবস্থানকে নিয়ন্ত্রণে রাখতে পারতেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রচেষ্টা প্রত্যাখ্যান ইরানের
হিজবুল্লাহকে নিরস্ত্র করার প্রচেষ্টা প্রত্যাখ্যান ইরানের

লেবাননের হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাম্প্রতিক পশ্চিমা পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইরান। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস Read more

আজ ০৪ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ০৪ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

মির্জা ফখরুলের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যাবেন বিএনপির ৫ নেতা
মির্জা ফখরুলের নেতৃত্বে জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে যাবেন বিএনপির ৫ নেতা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যাবেন। আজ মঙ্গলবার (৫ Read more

নতুন করে লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের
নতুন করে লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের

মিয়ানমারের জান্তা সরকার এবং বিদ্রোহীদের মধ্যে ক্রমবর্ধমান সশস্ত্র সংঘাতের কারণে ২০২৩ সালের নভেম্বর থেকে পালিয়ে আসা ১ লাখ ১৩ হাজারের Read more

Premier bet liste longue aujourd’hui : ce qu’il faut savoir
Premier bet liste longue aujourd’hui : ce qu’il faut savoir

Premier Bet Liste Longue Aujourd'hui : Guide Pratique pour les Joueurs Français Comprendre le concept de « premier bet liste longue Read more

সুগন্ধীর পাশাপাশি পুষ্টিরও জোগান দেয় পুদিনা পাতা
সুগন্ধীর পাশাপাশি পুষ্টিরও জোগান দেয় পুদিনা পাতা

বারান্দায় সহজে বেড়ে ওঠে পুদিনাগাছ। অনেকে বোতলে রাখেন, তাতেও দিব্যি বেড়ে উঠে। আর বাজারে তো হাতের নাগালেই পাওয়া যায়। এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন