সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সোমবার (২৯ সেপ্টেম্বর) ফেসবুক পোস্টে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন নূরল মজিদের ছেলে মনজুরুল মজিদ মাহমুদ সাদি। সংবাদপত্রের সাবস্ক্রিপশনতিনি আজ সকাল পৌনে ৭টার দিকে কাশিমপুর কারাগারে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন বলে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নিশ্চত করেছেন।পোস্টে মাহমুদ সাদি লিখেছেন, ‘আমার বাবা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করবেন। আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করুন।’বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে হত্যা, আক্রমণ ও ভাঙচুর মামলায় গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন।অসুস্থ্য অবস্থায় সেখান থেকে গতকাল রবিবার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টার দিকে মারা যান তিনি।নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৯ এবং সর্বশেষ ২০২৪ সালে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।২০১৯ সালে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বিতীয়বার বাংলাদেশের শিল্পমন্ত্রী হন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিকেলে জরুরি সভা ডেকেছে বিসিবি
বিকেলে জরুরি সভা ডেকেছে বিসিবি

গেল কয়েকদিন বিভিন্ন ইস্যুতে আলোচনার শীর্ষে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হৃদয়ের নিষেধাজ্ঞাসহ ফারুক আহমেদকে নিয়ে সমালোচনার ঝড় বয়ছে ক্রিকেট Read more

টিভিতে আজকের খেলা (৩ আগস্ট, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ আগস্ট, ২০২৫)

ভোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ভারত-ইংল্যান্ড ওভাল টেস্টের চতুর্থ দিনে খেলতে নামবে।ক্রিকেট২য় টি-টোয়েন্টিওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানসকাল ৬টা, টি Read more

গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি: ইসরায়েলের সেনাপ্রধান
গাজা যুদ্ধ এখনও শেষ হয়নি: ইসরায়েলের সেনাপ্রধান

ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস যতদিন পর্যন্ত মৃত সব ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত না দেবে, ততদিন পর্যন্ত Read more

জেন বারকিনের প্রথম হারমেস ব্যাগ বিক্রি হলো ১০ মিলিয়ন ডলারে
জেন বারকিনের প্রথম হারমেস ব্যাগ বিক্রি হলো ১০ মিলিয়ন ডলারে

বিশ্বজুড়ে বারকিন ব্যাগকে মর্যাদা ও বিলাসিতার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তবে এবার সর্বপ্রথম তৈরি হওয়া বারকিন ব্যাগটি নিলামে বিক্রি Read more

বিএনপি নেতার গাড়িবহরে হামলা মামলায় কারাগারে ৭
বিএনপি নেতার গাড়িবহরে হামলা মামলায় কারাগারে ৭

বরগুনা-২ আসনের (পাথরঘাটা, বামনা ও বেতাগী) বিএনপির সাবেক সংসদ সদস্য ও ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মনি উপর হামলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন