অতীতের সব রেকর্ড ভেঙে নতুন দিগন্ত উন্মোচন করেছে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তীব্র জনবল সংকট থাকা সত্ত্বেও সেবার দিক থেকে খুলনা বিভাগের মধ্যে প্রথম অবস্থানে আছে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।বাংলাদেশের ৪৩৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্কোরিংয়ে মে ২০২৫-এ সারা বাংলাদেশে চতুর্থ স্থান অধিকার করেছে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।স্থানীয়রা বলেন, মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ সাফল্য গ্রামীণ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একটি ইতিবাচক দৃষ্টান্ত। যেখানে জনবল সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতা বিদ্যমান, সেখানে টানা প্রচেষ্টা ও সেবামুখী দৃষ্টিভঙ্গি নতুন আশার আলো জাগিয়েছে। তারা বলেন, ডা. শাহিনের নেতৃত্ব ও দিকনির্দেশনাতেই এ সাফল্য এসেছে।স্থানীয়রা আরো বলেন, কম জনবল নিয়েই সম্প্রতি স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: শাহিনের অক্লান্ত শ্রমে এক ঝাঁক তারুণ্য দীপ্ত চিকিৎসক ও অন্যান্য জনবল নিয়ে হাসপাতালের পরিবেশ ও সেবার মান বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছেন। এ ধারাবাহিকতা বজায় থাকলে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবিষ্যতে বিভাগের সীমানা ছাড়িয়ে জাতীয় পর্যায়েও অগ্রণী ভূমিকা রাখতে পারবে।কৃতজ্ঞতা প্রকাশ করে ডা. শাহিন বলেন, এই অর্জন আমাকে আরও বড় দায়িত্বের দিকে এগিয়ে দিল। তবে এই অর্জন কেবল আমার নয়, মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি সহকর্মীর সম্মিলিত পরিশ্রমের ফল। তাদের অক্লান্ত প্রচেষ্টা ছাড়া এ সাফল্য আসতো না। সরকারি হাসপাতালের প্রতি সমাজের প্রতিটি স্তরের মানুষের আস্থা ফিরানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।তিনি আরো বলেন, অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল স্বাস্থ্য কর্মীদের, যাদের অক্লান্ত পরিশ্রম এই সফলতা বয়ে এনেছে। সকলের সহযোগিতা ও চেষ্টায় আমরা আরো অনেক দূর এগিয়ে যাবো, ইনশাআল্লাহ।আমরা কৃতজ্ঞ মোংলা উপজেলার সকল সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষ আমাদের প্রতি আস্থা রেখেছে বলেই আজ মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারা বাংলাদেশে চতুর্থ অবস্থানে চলে এসেছে। মোংলা সর্বস্তরের জনগণের সহযোগিতায় একটি জনবান্ধব হাসপাতালে রূপান্তরিত করার প্রত্যাশাও ব্যক্ত করেন এই কর্মকর্তা।উল্লেখ্য, এপ্রিল ২০২৫-এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মোংলা ১৩তম এবং মে ২০২৪-এ অবস্থান ছিলো ৯০তম।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় ৭ হাজার ৯১৭ জন উত্তীর্ণ
বার কাউন্সিলের লিখিত পরীক্ষায় ৭ হাজার ৯১৭ জন উত্তীর্ণ

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির লিখিত পরীক্ষায় ৭ হাজার ৯১৭ জন উত্তীর্ণ হয়েছেন। বাংলাদেশ বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল Read more

জীবননগরে বিজিবির অভিযানে ৭শ’ গ্রাম গাঁজাসহ যুবক আটক
জীবননগরে বিজিবির অভিযানে ৭শ’ গ্রাম গাঁজাসহ যুবক আটক

জীবননগর উপজেলায় সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭শ' গ্রাম গাঁজাসহ কাসেদ আলী (২৫) নামে এক যুবককে Read more

রিয়াল ছাড়ার হুমকি দিলেন ভিনিসিয়ুস
রিয়াল ছাড়ার হুমকি দিলেন ভিনিসিয়ুস

টানা চারটি এল ক্লাসিকো হারের পর অবশেষে স্বস্তি ফিরেছে রিয়াল মাদ্রিদের শিবিরে। লা লিগায় বার্সেলোনাকে ২–১ গোলে হারিয়ে মাঠের লড়াইয়ে Read more

১৪ ডিসেম্বর: নামাজের সময়সূচি
১৪ ডিসেম্বর: নামাজের সময়সূচি

আজ রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ইংরেজি, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বাংলা, ২২ জমাদিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

পত্নীতলায় পিকআপ-ভটভটি সংঘর্ষ, নিহত ১
পত্নীতলায় পিকআপ-ভটভটি সংঘর্ষ, নিহত ১

নওগাঁর পত্নীতলায় পিকআপ-ভটভটি সংঘর্ষে জসিম (৩৭) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) সকাল ৭টার দিকে নজিপুর-বদলগাছী আঞ্চলিক সড়কের খিরসীন Read more

অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো আজিজুর রহমান জার্মানি
অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলো আজিজুর রহমান জার্মানি

কিশোরগঞ্জে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তিন শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ জুন) বিকালে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন