রাজশাহীর পুঠিয়ায় সরকারি কম্বল দেওয়া বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে স্থানীয় বিএনপির ১৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় ১০ জন গুরুত্বর আহত হয়ে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।জানা গেছে, উপজেলার ধোপাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফারুক নাজ বেগমকে এলাকার শীতার্ত মানুষের মাঝে ১৮টি সরকারি কম্বল বিতরণ করার দায়িত্ব প্রদান করেন জিউপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত প্রশাসক ও পুঠিয়া উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার। ফারুক নাজ বেগম স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নিকট কম্বল বিতরণের দায়িত্ব হস্তান্তর করেন।এই কম্বল দেওয়া নেওয়াকে কেন্দ্র করে সোমবার (২৯ ডিসেম্বর) বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মাঝে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিএনপির দুই পক্ষে বেশকিছু নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।সংঘর্ষে আহত জিউপাড়া ইউনিয়ন বিএনপির সদস্য আনসার আলী সুস্থ হয়ে ১৩ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। আনসার আলী বলেন, ‘মামলা করার পর হতে আসামীরা আমাকে প্রকাশ্যে মারধরের হুমকি দিচ্ছেন। আমি এবং আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মাঝে রয়েছি।’তিনি আরো বলেন, ‘আমি জানতে পেরেছি, উপজেলা এবং পৌরসভার একাধিক বিএনপির নেতারা আসামীদের গ্রেফতার না করার জন্য থানা পুলিশকে বলেছেন। তাই আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে।’এ ব্যাপারে জানতে চাইলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘কম্বল বিতরণকে কেন্দ্র করে ধোপাপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে ইরান
মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে ইরান

রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভোস্তোচনি কসমোড্রোম থেকে বহুপদাতিক মহাকাশ অভিযানের অংশ হিসেবে মহাকাশে নিজস্ব উপগ্রহ উৎক্ষেপণ করতে যাচ্ছে ইরান। শুক্রবার (২৫ জুলাই) Read more

ভদ্রলোকেরা গা শিউরে ওঠার মতো ঘটনাগুলো ঘটিয়েছেন: প্রধান উপদেষ্টা
ভদ্রলোকেরা গা শিউরে ওঠার মতো ঘটনাগুলো ঘটিয়েছেন: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে দ্বিতীয় ইন্টেরিম রিপোর্ট জমা দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন।বুধবার (০৪ জুন) বেলা ১১টায় Read more

জেন-জি বিক্ষোভের মুখে এবার দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট
জেন-জি বিক্ষোভের মুখে এবার দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট

জেন-জিদের টানা বিক্ষোভের মুখে অবশেষে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। ফরাসি রেডিও আরএফআই জানায়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর Read more

নির্বাচন নিয়ে ড. ইউনূসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল
নির্বাচন নিয়ে ড. ইউনূসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল

আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ নির্দেশনা দেওয়ায় ড. ইউনূসকে Read more

নবীনগরে তুচ্ছ ঘটনায় যুবকের দুই আঙুল কেটে দিল প্রতিপক্ষ
নবীনগরে তুচ্ছ ঘটনায় যুবকের দুই আঙুল কেটে দিল প্রতিপক্ষ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবকের দুই আঙুল বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।  আজ রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে Read more

Télécharger 1xBet et s’inscrire : guide étape par étape pour les joueurs français
Télécharger 1xBet et s’inscrire : guide étape par étape pour les joueurs français

Télécharger 1xBet : guide complet pour les joueurs français Pourquoi choisir 1xBet ? 1xBet s’est imposé parmi les plateformes de Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন